Pakistan Minister Calls Terrorists are 'Freedom Fighters': পহেলগামের 'পিশাচ' জঙ্গিদের 'স্বাধীনতা সংগ্রামী' বলে বাহবা দিলেন পাকিস্তানের মন্ত্রী ইশাক দার, দেখুন ভিডিয়ো
জম্মু কাশ্মীরের পহেলগামের হামলার পাকিস্তানের অদৃশ্য হাত রয়েছে,তা প্রমাণিত। যে জঙ্গিরা হামলা চালায়, তাদের মুখে ছিল পাকিস্তানি ভাষা। তবে কেউ কেউ কাশ্মীরের স্থানীয় ভাষাতেও কথা বলছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা। পহেলগামে পাকিস্তানের হাত রয়েছে, দিল্লির তরফে এই অভিযোগ করার পরই কূটনৈতিক প্রহার চলে ইসলামাবাদের উপর।
দিল্লি, ২৫ এপ্রিল: পহেলগামে (Pahalgam Terrorist Attack) যে জঙ্গিরা হামলা চলিয়েছে, তারা 'স্বাধানীতা সংগ্রামী' (Freedom Fighter) হতে পারে। বৈসরণ ভ্যালিতে ২৬ জন নীরিহ পর্যটকের প্রাণ যাওয়ার পর এমনই মন্তব্য করলেন পাকিস্তানের মন্ত্রী ইশাক দার। পহেলগামের বৈসরণ ভ্যালিতে নির্বিচারে ২৬ জনকে হত্যার পর পাকিস্তানের (Pakistan) উপপ্রধানমন্ত্রী তখা বিদেশমন্ত্রী ইশাক দার Pakistan Deputy PM Ishaq Dar) জঙ্গিদের স্বাধীনতা সংগ্রামী বলে অভিহিত করেন। পাশাপাশি তিনি আরও দাবি করেন, পহেলগামে যে হামলা হয়েছে,তার সঙ্গে পাকিস্তান কোনওভাবে জড়িত নয়, তা ভারতকে জানানো হয়েছে। তবে দিল্লি সেই কথা মানতে নারাজ। ফলে ভারতের তরফে কোনও আঘাত এলে, পাকিস্তানে তার প্রত্যাঘাত করবে বলেও মন্তব্য করেন ইশাক দার।
জঙ্গিদের স্বাধীনতা সংগ্রামীর তকমা দিলেন পাক মন্ত্রী...
Pakistan Deputy Prime Minister and Foreign Minister Ishaq Dar calls
Pahalgam Islamic terrorists as
Freedom fighters'
And our liberals have Aman ki Asha with this Terrorist country
— Sheetal Chopra (@SheetalPronamo) April 24, 2025
গত ২২ এপ্রিল পহেলগামের বৈসরণ ভ্যালির পাইন বন থেকে পর্যটকদের লক্ষ্য় করে নির্বিচারে গুলি চালানো হয়। হত্যা চলে ২৬ জনের। পরপর ২৬ জন নীরিহ মানুষকে হত্যার পর জঙ্গিরা কোথায় পালিয়ে যায়,সে বিষয়ে খোঁজ শুরু হয়েছে।
জম্মু কাশ্মীরের (Jammu And Kashmir) পহেলগামের হামলার পাকিস্তানের অদৃশ্য হাত রয়েছে,তা প্রমাণিত। যে জঙ্গিরা হামলা চালায়, তাদের মুখে ছিল পাকিস্তানি ভাষা। তবে কেউ কেউ কাশ্মীরের স্থানীয় ভাষাতেও কথা বলছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা। পহেলগামে পাকিস্তানের হাত রয়েছে, দিল্লির তরফে এই অভিযোগ করার পরই কূটনৈতিক প্রহার চলে ইসলামাবাদের উপর। যেখানে সিন্ধু জল চুক্তি স্থগিত থেকে শুরু করে পাকিস্তানিদের ভিসা বয়কট এবং পাক দূতাবাসের কর্মীদের অবাঞ্ছিত বলে ঘোষণা করা হয়।
ভারেতর (India) কূটনৈতিক প্রহারের পর পাকিস্তান পালটা নিজেদের আকাশ পথ বন্ধ করে। কোনও ভারতীয় বিমান পাক আকাশ পথ ব্যবহার করতে পারবে না বলে জানানো হয়। সেই সঙ্গে সিন্ধুর জলে ভাটা পড়লে, তা দুই দেশের মধ্যে যুদ্ধের শুরু বলে মনে করা হবে। এমনও জানান পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
(The above story first appeared on LatestLY on Apr 25, 2025 12:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

