Moscow Car Bomb Blast: মস্কোয় সামরিক কর্তার গাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ, বিস্ফোরণে নিহত রাশিয়ান জেনারেল

দুর্ঘটনার সময়ে গাড়ির মধ্যেই ছিলেন রাশিয়ার জেনারেল স্টাফের মেইন অপারেশনস ডিরেক্টরেটের ডেপুটি চিফ ইয়ারোস্লাভ মস্কালিক। বিস্ফোরণে প্রাণ গিয়েছে তাঁর।

Moscow Car Bomb Blast: মস্কোয় সামরিক কর্তার গাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ, বিস্ফোরণে নিহত রাশিয়ান জেনারেল
Moscow Car Bomb Blast (Photo Credits: X)

Moscow Car Bomb Blast:  মস্কোয় গাড়িতে বোমা বিস্ফোরণ। নিহত এক শীর্ষ সামরিক কর্মকর্তা। শুক্রবার রাশিয়ার (Russia) রাজধানী মস্কোর ক্রেমলিন থেকে মাত্র ১৫ মিনিট দূরে সামরিক কর্তার গাড়িতে বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার সময়ে গাড়ির মধ্যেই ছিলেন রাশিয়ার জেনারেল স্টাফের মেইন অপারেশনস ডিরেক্টরেটের ডেপুটি চিফ ইয়ারোস্লাভ মস্কালিক। বিস্ফোরণে প্রাণ গিয়েছে তাঁর। ঠিক একই ভাবে গাড়ি বিস্ফোরণে মারা গিয়েছিলেন রাশিয়ার রাসায়নিক, জৈবিক ও পারমাণবিক প্রতিরক্ষা বিভাগের প্রধান ইগর কিরিলোভ। বিস্ফোরক হামলার দায় ইউক্রেনের উপর চালাচ্ছে ক্রেমলিন। যদিও গাড়িতে বোমা বিস্ফোরণ এবং রাশিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তার মারা যাওয়ার বিষয়ে ক্রেমলিন এখনো কোন আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি।

মস্কোয় সামরিক কর্তার গাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 16, 0261 05:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).