Pakistan's Khawaja Asif Video: 'আমেরিকার চাপেই জঙ্গিদের মদত দেয় পাকিস্তান', পহেলগামের পর প্রকাশ্যে স্বীকার পাক প্রতিরক্ষামন্ত্রী আসিফের
খোয়াজা আসিফ আরও বলেন, তাঁরা যদি সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধে যোগ না দিতেন কিংবা ৯/১১ এর পর যুদ্ধে যোগ না দিতেন, তাহলে হয়ত বর্তমান পরিস্থিতিতে তাঁদের পড়তে হত না। সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার আগে পর্যন্ত তাঁরা নির্দোষ ছিলেন। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবাদী সংগঠনগুলিতে মদত দেওয়ার কোনও অভিযোগ ছিল না বলে দাবি করেন খোয়াজা আসিফ।
দিল্লি, ২৫ এপ্রিল: জঙ্গিদের (Terrorist) পিছন তাঁদের হাত রয়েছে। দীর্ঘ কয়েক দশক ধরে তাঁরা জঙ্গিদের মদত দিয়ে আসছেন। তবে এই কাজ তাঁরা নিজেদের ইচ্ছায় করছেন না। পশ্চিমী দেশগুলির চাপে পড়েই পাকিস্তান এই কাজ করছে। এবার এমনই দাবি করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ (Khawaja Asif )।
স্কাই নিউজ়ের সাক্ষাৎকারে সম্প্রতি হাজির হন খোয়াজা আসিফ। আর সেখানেই তিনি দাবি করেন, মার্কিন যুক্তরাষ্ট্র-সহ পশ্চিমী দেশগুলির (West) চাপে পড়ে তাঁরা দীর্ঘ ৩ দশক ধরে জঙ্গিদের মদত দিচ্ছেন। পাকিস্তান স্বইচ্ছায় কখনও এই কাজ করে না। এর পিছনে আমেরিকা (US), ব্রিটেন-সহ পশ্চিমী দেশগুলির হাত রয়েছে। পশ্চিমী দেশগুলির চাপেই তাঁদের এই 'নোংরা খেলা' খেলতে হচ্ছে বলেও দাবি করেন খোয়াজা আসিফ।
শুনুন কী বলেন খোয়াজা আসিফ...
Sky News (@SkyYaldaHakim): “But you do admit, you do admit sir, that Pakistan has had a long history of backing and supporting and training and funding these terrorist organizations?”
Pakistan Def. Minister: “Well, we have been doing this dirty work for United States for 3… pic.twitter.com/sv5TRkCgCZ
— Drop Site (@DropSiteNews) April 24, 2025
এরপরই খোয়াজা আসিফ আরও বলেন, তাঁরা যদি সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধে যোগ না দিতেন কিংবা ৯/১১ এর পর যুদ্ধে যোগ না দিতেন, তাহলে হয়ত বর্তমান পরিস্থিতিতে তাঁদের পড়তে হত না। সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার আগে পর্যন্ত তাঁরা নির্দোষ ছিলেন। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবাদী সংগঠনগুলিতে মদত দেওয়ার কোনও অভিযোগ ছিল না বলে দাবি করেন খোয়াজা আসিফ।
দক্ষিণ কাশ্মীরের পহেলগামের বৈসরণ (Pahalgam Terrorist Attack) ভ্যালিতে ২৬ জন পর্যটককে গুলিতে ঝাঁঝরা করে দেয় জঙ্গিরা। এই ঘটনায় পাকিস্তানের প্রত্যক্ষ মদত রয়েছে। পাকিস্তানি জঙ্গিরাই ভারতে প্রবেশ করে নীরিহ মানুষকে খুন করেছে। দিল্লির (Delhi) তরফে পাকিস্তানের নাম না নিয়েই পড়শি দেশের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক বাতিল করা হয়েছে। যার মধ্যে রয়েছে সিন্ধু জল চুক্তি স্থগিত। যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় পাকিস্তান।
প্রসঙ্গত সিন্ধু জল চুক্তি বাতিল হলে পাকিস্তানের ৮০ শতাংশ কৃষিকাজ যেমন বাতিল হয়ে যাবে তেমনি শুকিয়ে কাঠ হয়ে যাবে শেহবাজ শরিফের দেশ। ফলে সিন্ধু জল চুক্তি স্থগিত বলে দিল্লি ঘোষণা করতেই টনক নড়ে ইসলামাবাদের।
(The above story first appeared on LatestLY on Apr 25, 2025 06:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

