Pahalgam Terror Attack: পহেলগামে যাঁরা হামলা করছে, তাঁরাই প্রকৃত ইসলামবিরোধী, মন্তব্য জামা মসজিদের শাহী ইমামের

পহেলগামের ক্ষত এখনও দগদগে প্রতিটি দেশবাসীর মনে। ধর্ম জেনে খুন করা হয়েছিল অসহায় পর্যটকদের, তাও আবার প্রিয়জন বা পরিবারের সামনে।

Pahalgam Terror Attack: পহেলগামে যাঁরা হামলা করছে, তাঁরাই প্রকৃত ইসলামবিরোধী, মন্তব্য জামা মসজিদের শাহী ইমামের

পহেলগামের (Pahalgam) ক্ষত এখনও দগদগে প্রতিটি দেশবাসীর মনে। ধর্ম জেনে খুন করা হয়েছিল অসহায় পর্যটকদের, তাও আবার প্রিয়জন বা পরিবারের সামনে। এতটাই নৃশংস ছিল এই হত্যাকাণ্ড যে, অনান্য দেশের নাগরিকদেরও ঘটনার বিবরণ শুনে বুক কেঁপেছে। হিন্দু পর্যটকদের নির্বিচারে খুন করার প্রতিবাদে ভারতীয় মুসলমান সম্প্রদায়ের মানুষরাও আজ রাস্তায় নেমেছে। দুই ধর্মের মানুষদে মধ্যে এভাবে দূরত্ব বাড়ানো যাবে না, তা বুঝিয়ে দিচ্ছেন ভারতীয় মুসলমানরা। এমনকী মুসলিম ধার্মিকগুরুরাও এই ঘটনার কড়া নিন্দা জানিয়েছেন।

পহেলগামের ঘটনার কড়া নিন্দা করেছেন জামা মসজিদের শাহী ইমাম

এদিন জামা মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারি বলেন, একজন মানুষকে হত্যা করা মানবতাকে হত্যা করার সামিল, তেমনই একজনের প্রাণ বাঁচানো গোটা মানবজাতির প্রাণ রক্ষা করার সমান। নিরাপরাধল মানুষকে হত্যা করা মহাপাপ। আমরা সকলেই সন্ত্রাসবাদের বিরোধী। মুসলিম বলে দাবি করা যে সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড করেছেন, তাই প্রকৃত ইসলামবিরোধী। এরা কোনধরনের ইসলাম শিখেছে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এরাই ধর্মকে কলুষিত করছে।

পহেলগামে জঙ্গি হামলা

প্রসঙ্গত, পহেলগামে বৈসরনে কমপক্ষে ২৮ জন ভারতীয় হিন্দুদের খুন করেছে এই পাক জঙ্গিরা। যার মধ্যে বাংলার তিন বাসিন্দা ছিলেন। যদিও ঘটনার পর থেকে অধরা এই জঙ্গিরা। তাঁদের খোঁজে গোটা এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেছে জওয়ানরা।

(The above story first appeared on LatestLY on Apr 25, 2025 09:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).