Elvish Yadav: পহেলগামে জঙ্গি হামলায় নিহত নৌবাহিনীর লেফটেন্যান্ট বিনয় নারওয়ালের স্ত্রী হিমাংশি এলভিশের বান্ধবী ছিলেন, তথ্য সামনে আনলেন ইউটিউবার

জম্মু ও কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় নিহত ভারতীয় নৌবাহিনীর লেফটেন্যান্ট বিনয় নারওয়ালের স্ত্রী হিমাংশি তাঁর বান্ধবী ছিলেন। দিল্লির হংসরাজ কলেজে এলভিশের সহপাঠী ছিলেন হিমাংশি।

Elvish Yadav: পহেলগামে জঙ্গি হামলায় নিহত নৌবাহিনীর লেফটেন্যান্ট বিনয় নারওয়ালের স্ত্রী হিমাংশি এলভিশের বান্ধবী ছিলেন, তথ্য সামনে আনলেন ইউটিউবার
Elvish Yadav Reveals Killed Navy Officer Vinay Narwal's Wife Himanshi was his College Mate (Photo Credits: YouTube, X)

ইউটিউবার এবং বিগ বস ওটিটি ২-এর বিজেতা এলভিশ যাদব (Elvish Yadav) জানালন, জম্মু ও কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় নিহত ভারতীয় নৌবাহিনীর লেফটেন্যান্ট বিনয় নারওয়ালের (Vinay Narwal) স্ত্রী হিমাংশি তাঁর বান্ধবী ছিলেন। দিল্লির হংসরাজ কলেজে এলভিশের সহপাঠী ছিলেন হিমাংশি। পহেলগামের বৈসরন উপত্যকায় ঘটে যাওয়া জঙ্গি হামলার নিন্দা এবং স্বজনহারাদের প্রতি সমবেদনা জানিয়ে সদ্য নিজের ইউটিউব চ্যালেন থেকে একটি ভিডিও পোস্ট করেছেন বিগবস বিজেতা। আর সেখানেই তিনি নিহত ভারতীয় নৌবাহিনীর লেফটেন্যান্ট বিনয় নারওয়ালের স্ত্রী হিমাংশির প্রসঙ্গ তোলেন। এলভিশ জানান, কলেজে একসঙ্গে তাঁরা বহু সময় কাটিয়েছেন। মেট্রোতে যাতায়াতও করতেন তাঁরা একসঙ্গে। তিনি এও জানান, হিমাংশির ফোন নম্বরও তাঁর কাছে আছে। এলভিশের কথায়, 'ঘটনাটি জানার পর স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। কিন্তু আমি তাঁকে ফোন করিনি কারণ এই সময়ে তাঁর পক্ষে ফোন ধরে কথা বলা সম্ভব নয়'।

নিহত ভারতীয় নৌবাহিনীর লেফটেন্যান্ট বিনয় নারওয়ালের স্ত্রী হিমাংশি এলভিশের বান্ধবীঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 25, 2025 07:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).