Amritsar: বড়সড় নাশকতার ছক বানচাল করল বিএসএফ, অমৃতসর সীমান্ত এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমানের অস্ত্র

পহেলগামের ঘটনার পর ভারত ও পাকিস্তানের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। এখনও পর্যন্ত হামলাকারী জঙ্গিদের খোঁজ না পাওয়া গেলেও সীমান্তবর্তী এলাকায় কড়া নজরদারি চলছেই।

Amritsar: বড়সড় নাশকতার ছক বানচাল করল বিএসএফ, অমৃতসর সীমান্ত এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমানের অস্ত্র

পহেলগামের ঘটনার পর ভারত ও পাকিস্তানের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। এখনও পর্যন্ত হামলাকারী জঙ্গিদের খোঁজ না পাওয়া গেলেও সীমান্তবর্তী এলাকায় কড়া নজরদারি চলছেই। এই অবস্থা এবার পঞ্জাবে জঙ্গিদের বড়সড় নাশকতার ছক বানচাল করল বিএসএফ জওয়ানরা। অমৃতসরে (Amritsar) টহল দেওয়ার সময় উদ্ধার করা আরডিএক্স সহ বিপুল পরিমাণের অস্ত্র। যা দেখে একটা বিষয় স্পষ্ট যে পহেলগামের মতোই এখানেও নির্বিচারে গুলি চালানোর ছক কষেছিল পাক জঙ্গিরা।

উদ্ধার বিপুল পরিমাণের অস্ত্র

বিএসএফ সূত্রে খবর, শুক্রবার অমৃতসরে ভারত-পাকিস্তান সীমান্ত লাগোয়া একটি গ্রামে ফাঁকা জমি থেকে উদ্ধার হয়েছে সাড়ে ৪ কেজি আরডিএক্স, ৫টি হ্যান্ড গ্রেনেড, ৫টি পিস্তল, ৮টি ম্যাগাজিন, ২টি ব্যাটারি এবং একটি রিমোর্ট। বিএসএফ ইতিমধ্যেই এই অস্ত্রগুলি বাজেয়াপ্ত করেছে। যদিও এই ঘটনায় কাউকেই গ্রেফতার করা যায়নি। তবে এই ঘটনার পর পঞ্জাবের সীমান্ত লাগোয়া এলাকায় আরও নজরদারি বাড়ানো হয়ে বলে জানিয়েছে বিএসএফ আধিকারিকরা।

দেখুন ভিডিয়ো

খোঁজ পাওয়া যাচ্ছে না পাক জঙ্গিদের

প্রসঙ্গত, পহেলগামের ঘটনার পর তিনদিন কেটে গেলেও এখনও অধরা জঙ্গিরা। তাঁদের খোঁজে জম্মু-কাশ্মীরের বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালানোর হচ্ছে। সেই সঙ্গে আশেপাশের রাজ্যেও নজর রাখা হচ্ছে। এদিকে এই জঙ্গি হামলার পরই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে ভারতের। এদেশে থাকা পাক নাগরিকদের দেশে ফেরার সময়সীমা বেধে দেওয়া হয়েছে। অন্যদিকে, সমস্ত ধরনের কূটনৈতিক সম্পর্কও ছিন্ন করে দিয়েছে ভারত।

(The above story first appeared on LatestLY on Apr 25, 2025 07:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).