Eat rice but control fat: ভাত খান। তবে মোটা হবেন না। মেনে চলুন এই নিয়ম
চিকিৎসকদের পরামর্শ রোজ ভাত খান, পরিমাণ মেপে। প্রচুর ভাত খেলে হবেনা। এক কাপ ভাত খান । তাহলে শরীরে মেদ বাড়বে না। ওজন বাড়বে না। তবে এক কাপ চালের ভাত খেলে পেট ভরবে না। তাহলে কি করবেন? বেশি পরিমাণে শাকসবজি এবং ডাল খান।
কথায় আছে ভেতো বাঙালি। দুবেলা ভাত চাই চাই। ভাত না হলে মন ভরেনা । ফিগারের কথা অনেকেই ভাবেন কিন্তু ভাত ছাড়তে পারেন না। দুবেলা না হোক একবেলা ভাত চাই। কিন্তু ভাত খেলে মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বিশেষত এখন পরিশ্রম অনেক কম হয়ে গেছে মানুষের। শারীরিক পরিশ্রম কম অথচ ভাত খাচ্ছেন অনেক এমনটা হলে কিন্তু দিনের পর দিন ফ্যাট বাড়বে।
চিকিৎসকদের পরামর্শ। প্রচুর ভাত খেলে হবেনা। এক কাপ ভাত খান । তাহলে শরীরে মেদ বাড়বে না। ওজন বাড়বে না। তবে এক কাপ চালের ভাত খেলে পেট ভরবে না। তাহলে কি করবেন? বেশি পরিমাণে শাকসবজি এবং ডাল খান। তাহলে পেট ভরবে, আবার ভাতও খাওয়া হবে। তবে ওই অল্প পরিমাণ ভাত একটু বেশি সময় ধরে চিবিয়ে খাবেন। তাহলে অল্পতেই পেট ভরে যাবে। অনেকে হাতের বদলে রাইসের বিভিন্ন আইটেম খান । কেউ খান বিরিয়ানি, কেউবা ফ্রাইড রাইস। এই দুটি খাবারই এড়িয়ে চলা ভালো। সিদ্ধ ভাতে অনেক ফ্যাট কম হয়। কিন্তু ফ্রাইড রাইস এবং বিরিয়ানিতে বিভিন্ন মসলা বা ঘি ব্যবহারের ফলে মেদ বাড়িয়ে দেয়। তাই লোভ লাগলেও সংবরণ করুন। ভাত খেতে ইচ্ছা করলে এক বেলা ভাত খাবেন। দুবেলা নয়। রাতে দু পিস রুটি খান সঙ্গে সবজি। রিচ খাবারে এগিয়ে চলুন ।
(The above story first appeared on LatestLY on Apr 25, 2025 04:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

