India vs Afghanistan Live Streaming: এশিয়াডের ক্রিকেটে আজ ভারত বনাম আফগানিস্তান, কোথায় দেখবেন সরাসরি

এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের ক্রিকেটে গতবারের সোনা জয়ী ভারতের অভিযান শুরু হতে চলেছে আজ, সোমবার। কোয়ার্টার ফাইনালের হাইভোল্টেজ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে মুখোমুখি হচ্ছে শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া।

India vs Afghanistan Live Streaming: এশিয়াডের ক্রিকেটে আজ ভারত বনাম আফগানিস্তান, কোথায় দেখবেন সরাসরি
India vs Afghanistan Asian Games 2026 Cricket Live..

India vs Afghanistan Live Streaming: এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের ক্রিকেটে গতবারের সোনা জয়ী ভারতের (India Men's National Cricket Team) অভিযান শুরু হতে চলেছে আজ, সোমবার। কোয়ার্টার ফাইনালের হাইভোল্টেজ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে মুখোমুখি হচ্ছে শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। জাপানের নিশিং শহরের কোরোগি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচটি ২০২৩ সালের হ্যাংঝো গেমসের ফাইনালের স্মৃতি ফেরাতে চলেছে।

আজ, সোমবার ভারতীয় সময় সকাল ১০টা থেকে ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া। জাপানে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং ভারী বৃষ্টির কারণে ম্যাচটি ভেস্তে যাওয়ার আশঙ্কা প্রবল।

বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে কী হবে?

এশিয়ান গেমসের ক্রিকেট নিয়ম অনুযায়ী, নকআউট পর্বের কোনো ম্যাচ যদি বৃষ্টির কারণে বাতিল বা পরিত্যক্ত হয়, তবে দুই দলের মধ্যে আন্তর্জাতিক ও টুর্নামেন্ট র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলটিকে বিজয়ী ঘোষণা করে পরবর্তী রাউন্ডে পাঠানো হয়। মানে ম্য়াচ বৃষ্টিতে ভেস্তে গেলে, আইসিসি ব়্যাঙ্কিংয়ের বিচারে টিম ইন্ডিয়া সেমিফাইনালে উঠে যাবে। উল্লেখ্য, গত ২০২৩ হ্যাংঝো গেমসেও বৃষ্টির কারণে ফাইনাল পরিত্যক্ত হওয়ায় উচ্চতর র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতেই সোনা জিতেছিল ভারত। তাই আজও বৃষ্টির কারণে খেলা সম্ভব না হলে বিশ্বচ্যাম্পিয়ন ভারতের সেমিফাইনালে পৌঁছানো একপ্রকার নিশ্চিত।

নজরে ভারতের তারকারা ও আফগানিস্তানের পথচলা

সরাসরি কোয়ার্টার ফাইনালে নামার আগে স্বাগতিক জাপানের বিরুদ্ধে একটি ৫ ওভারের প্রস্তুতিমূলক ম্যাচে ২ রানে জয় পেয়েছিল ভারতীয় দল। এই টুর্নামেন্টে বিশেষ নজর থাকবে ১৫ বছরের নতুন বিস্ময় বৈভব সূর্যবংশীর ওপর, যিনি আইপিএল মাতাানোর পর সম্প্রতি ভারতের কনিষ্ঠতম আন্তর্জাতিক ক্রিকেটার এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিকের কনিষ্ঠতম অর্ধশতক সংগ্রাহক হওয়ার রেকর্ড গড়েছেন। কোরোগি স্পোর্টস পার্কের ছোট বাউন্ডারি বৈভবের ব্যাটিং শৈলীর জন্য আদর্শ হতে পারে।

নেপালের কাথে গ্রুপ লিগে হেরেছে আফগানরা

অন্যদিকে আফগানিস্তান গ্রুপ ‘এ’-র রানার্স-আপ হিসেবে শেষ আটে জায়গা করে নিয়েছে। তারা প্রথম ম্যাচে জাপানকে হারালেও নেপালের কাছে হেরে অঘটন দেখেছে। টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের বিরুদ্ধে আফগানিস্তানের রেকর্ড বেশ হতাশাজনক; দুই দলের ১২টি মুখোমুখি লড়াইয়ের মধ্যে ভারতের জয় ১১টিতে, আর একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

ভারত বনাম আফগানিস্তান ম্যাচটি সরাসরি কোথায় দেখবেন?

ভারতে এশিয়ান গেমস ২০২৬-এর এই ম্যাচটি টিভিতে লাইভ টেলিকাস্ট হবে Sony Sports Network-এ।

টিভি সম্প্রচার: Sony Sports 1, Sony Sports 3 ও Sony Sports 3 HD (হিন্দি), এবং Sony Sports 4 (তামিল, তেলুগু ও কন্নড়)।

ওটিটি বা লাইভ স্ট্রিমিং: মোবাইল ও স্মার্ট টিভিতে সরাসরি স্ট্রিম দেখা যাবে Sony LIV অ্যাপ ও ওয়েবসাইটে।

দু'দেশের পূর্ণাঙ্গ স্কোয়াড

ভারতীয় দল:শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ইশান কিষাণ, শিবম দুবে, তিলক বর্মা, বিপ্রজ নিগম, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, জসপ্রীত বুমরাহ, হর্ষিত রানা, আরশদীপ সিং, বৈভব সূর্যবংশী।

আফগানিস্তান দল: দারউইশ রাসুলি (অধিনায়ক), মোহাম্মদ ইসহাক, ইমরান মীর, নাজিবুল্লাহ জাদরান, ইসমত আলম, করিম জানাত, নাঙ্গেলিয়া খারোটি, আব্দুল্লাহ আহমেদজাই, খালিদ তানিওয়াল, মোহাম্মদ আকরাম, ফরিদুল দাওয়াতজাই, ফরমানুল্লাহ সাফি, হাসান ইশাখিল, ফয়সাল শিনোযাদা, আরব গুল মোমান্দ।

(The above story first appeared on LatestLY on Sep 28, 2026 09:05 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).