Kashmiri Shawl Hawker’s Heroic Act Goes Viral: জীবনের ঝুঁকি নিয়ে পর্যটকদের বাঁচালেন কাশ্মীরের শাল বিক্রেতা সাজাদ

কাশ্মীরের অন্ততনাগের পেহলগামে পর্যটকদের উপর জঙ্গিদের বর্বরোচিত হামলা দেখে আঁতকে উঠেছে দেশ। জঙ্গি, তাদের মদতদাতা আর নিরাপত্তার ত্রুটির পিছনে থাকা মানুষদের বিরুদ্ধে ক্ষোভ দেশজুড়ে।

Kashmiri Shawl Hawker’s Heroic Act Goes Viral: জীবনের ঝুঁকি নিয়ে পর্যটকদের বাঁচালেন কাশ্মীরের শাল বিক্রেতা সাজাদ
থমথমে পহেলগাঁও (ছবিঃANI)

Kashmiri Shawl Hawker’s Heroic Act Goes Viral: কাশ্মীরের অন্ততনাগের পেহলগামে পর্যটকদের উপর জঙ্গিদের বর্বরোচিত হামলা ( Pahalgam Terror Attack) দেখে আঁতকে উঠেছে দেশ। জঙ্গি, তাদের মদতদাতা আর নিরাপত্তার ত্রুটির পিছনে থাকা মানুষদের বিরুদ্ধে ক্ষোভ দেশজুড়ে। কাশ্মীরে পেহলগাম হামলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে বেশ কিছু সাম্প্রদায়িক উস্কানির পোস্টও। কিন্তু সোশ্যাল মিডিয়ার সেইসব বিদ্বেষ, কাদা ছোড়াছুড়ির মাঝে মানুষ একে অপরের কাঁধ ধরে লড়াই করছে।

এক হয়ে লড়াই

ধর্মের বিভেদ ভুলে, রক্তের রঙে এক হয়ে কাশ্মীরের স্থানীয়রা ঝাঁপিয়েছেন পর্যটকদের পাশে। গত কয়েকদিন ধরে এমন ভিডিয়ো বারবার দেখা যাচ্ছে। এবার কাশ্মীরের এক শাল বিক্রেতার ভূ-স্বর্গ ভ্রমণে যাওয়া পর্যটকদের বাঁচানোর মরিয়া চেষ্টা করার খবর এল। কাশ্মীরের সেই শাল বিক্রেতার নাম সাজাদ আহমাদ ভাট ( Sajad Ahmad Bhat)।

দেখুন পর্যটকদের জীবন বাঁচানোর জন্য শাল বিক্রেতার লড়াই

প্রকৃত নায়ক সাজাদ

জঙ্গিদের এলোপাথাড়িগুলিতে যখন পর্যটকদের মাটিতে অসহায় অস্থায় পড়ে, তখন পুলিশ- প্রশাসনের কারও দেখা মেলেনি। সেই সময় সাজাদ একাই জখম রক্তাক্ত পর্যটকদের কাঁধে তুলে হাসপাতালে নিয়ে যান। এক পর্যটক হাসাপাতল থেকে সুস্থ হয়ে ফিরে সাজাদকে ধন্যবাদ জাানন। প্রত্যক্ষদর্শী পর্যটকরা জানান, সাজাদের গোটা গায়ে রক্তে ভেসে যাচ্ছিল, তবু সে বাঁচানোর লড়াই থামেনি।

(The above story first appeared on LatestLY on Apr 25, 2025 07:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).