Mumbai Police: লোন দেওয়ার নাম করে আর্থিক প্রতারণা, দিল্লিতে কল সেন্টারে অভিযান চালিয়ে গ্রেফাতার ৩

লোন দেওয়ার নাম করে পেনশনপ্রাপ্ত বয়স্ক মানুষদের প্রতারণা করে গ্রেফতার দিল্লির তিন যুবক। শুক্রবার দুপুরে মুম্বই পুলিশ তল্লাশি অভিযান চালায় দিল্লিতে।

Mumbai Police: লোন দেওয়ার নাম করে আর্থিক প্রতারণা, দিল্লিতে কল সেন্টারে অভিযান চালিয়ে গ্রেফাতার ৩
Representational Image (Photo Credits: Pixabay)

লোন দেওয়ার নাম করে পেনশনপ্রাপ্ত বয়স্ক মানুষদের প্রতারণা করে গ্রেফতার দিল্লির তিন যুবক। শুক্রবার দুপুরে মুম্বই পুলিশ (Mumbai Police) তল্লাশি অভিযান চালায় দিল্লিতে। আর তারপরেই কল সেন্টার থেকে গ্রেফতার করা হয় তিন অভিযুক্তকে। জানা যাচ্ছে, এই চক্র বিনা সুদে লোন দেওয়ার নাম করে একাধিক মানুষের থেকে টাকা ও গোপন নথি বাজেয়াপ্ত করত। অভিযোগ পেতেই শুরু হয় তদন্ত। আর তারপরই শুক্রবার এই চক্রের পর্দাফাঁস করল পুলিশ।

গ্রেফতার তিন যুবক

জানা যাচ্ছে, সম্প্রতি মুম্বই নিবাসী এক সত্তোর্ধ্ব ব্যক্তিকে লোন দেওয়ার নাম করে ব্যাঙ্কের নথি হাতিয়ে ১ কোটি ৪০ লক্ষ টাকা চুরি করে। পুলিশে অভিযোগ জানানো হলে শুরু হয় তদন্ত। সেখান থেকেই উঠে আসে দিল্লির এই প্রতারণা চক্রের নাম। সেই মতো এদিন দিল্লিতে স্থানীয় পুলিশের সহযোগীতায় তল্লাশি অভিযান চালানোর পর গ্রেফতার করা হয় অভিযুক্তদের।

বাজেয়াপ্ত নথিপত্র

পুলিশসূত্রে খবর, বিগত কয়েকদিনে ১৩২ জনকে বিভিন্নভাবে প্রতারিত করে কোটি কোটি টাকা তুলেছিল এই চক্র। অভিযুক্তদের থেকে একাধিক ফোন ও সিমকার্ড সহ একাধিক নথিপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ।

(The above story first appeared on LatestLY on Apr 25, 2025 10:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).