Durga Puja 2022 Dates: দেবীর বোধন থেকে দেবীর বিসর্জনের সময়! রইল পঞ্জিকা মতে দুর্গাপুজোর সম্পূর্ণ নির্ঘণ্ট

বাঙালির সবচেয়ে বড় উত্‍সব দুর্গাপুজো। ষষ্ঠী থেকে দশমী, শারদীয়া দুর্গোত্‍সবের এই পাঁচটি দিনে মেতে ওঠেন ধনী দরিদ্র নির্বিশেষে আপামর বাঙালি।

Durga Puja 2022 Dates: দেবীর বোধন থেকে দেবীর বিসর্জনের সময়! রইল পঞ্জিকা মতে দুর্গাপুজোর সম্পূর্ণ নির্ঘণ্ট
Durga Puja (Photo Credit: Twitter)

 বাঙালির সবচেয়ে বড় উত্‍সব দুর্গাপুজো। ষষ্ঠী থেকে দশমী, শারদীয়া দুর্গোত্‍সবের এই পাঁচটি দিনে মেতে ওঠেন ধনী দরিদ্র নির্বিশেষে আপামর বাঙালি। দেবী দুর্গা কৈলাশ থেকে বাপের বাড়িতে ফেরেন। মহালয়া দিয়ে হয় এই উৎসবের সূচনা। পিতৃপক্ষের শেষ হয়ে হয় মাতৃপক্ষের সূচনা। ঘরের মেয়েকে স্বাগত জানাতে সেজে ওঠে ধনীর অট্টালিকা থেকে গরীবের কুঁড়েঘর। যে যার সাধ্যমতো নতুন পোশাকে সেজে আবাহন জানান দেবী দুর্গার।

আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন পরই বাঙালির সেরা উৎসব। হাতে আর সময় নেই। বিভিন্ন জায়গায় প্রস্তুতি চলছে জোরকদমে। পাঁচদিনের এই উৎসবের সূচনা হয় মহাষষ্ঠীতে আর সমাপ্ত হয় বিজয়া দশমীতে। আজ দেখে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গোৎসব (Durga Puja 2022) বা শারদোৎসব এর পূজার দিনক্ষণ ও তিথি।

মহাষষ্ঠী (Maha Shasthi) ১৪ আশ্বিন, ইং ১ অক্টোবর শনিবার

পঞ্চমী প্রাতঃ ঘ ৬।২৪ পরে ষষ্ঠী শেষরাত্রি ঘ ৪।৪ পর্যন্ত। প্রাতঃ ঘ ৬।২৪ গতে দুর্গা ষষ্ঠী।  দেবী দুর্গার ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা প্রশস্তা। সায়ংকালে দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাস

মহাসপ্তমী (Maha Saptami) ১৫ আশ্বিন, ইং ২ অক্টোবর, রবিবার-

সপ্তমী রাত্রি ৬। ২৩ পর্যন্ত। শ্রীশ্রী শারদীয়া দুর্গা পুজো। দেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন ও সপ্তম্যাদিকল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা প্রশস্তা। রাত্রি ১১। ৩ গতে ১১। ৫১ মধ্যে দেবীর অর্ধরাত্রবিহিত পূজা।  দেবীর গজে আগমন। শস্যপূর্ণা বসুন্ধরা

মহাষ্টমী (Maha Ashtami) ১৬ আশ্বিন, ইং ৩ অক্টোবর, সোমবার

মহাষ্টমী অপরাহ্ণ ৪।০ পর্যন্ত। পূর্বাহ্ণ মধ্যে (কিন্তু কালবেলানুরোধে দিবা ৭।১ মধ্যে পুনঃ দিবা ৮।২৯ গতে পূর্বাহ্ণ মধ্যে)

শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর মহাষ্টম্যাদি কল্পারম্ভ ও কেবল মহাঅষ্টমী  কল্পারম্ভ এবং মহাষ্টমীবিহিত পূজা প্রশস্তা। দিবা ঘ ৩।৩৬ গতে অপরাহ্ণ ৪।২৪ মধ্যে সন্ধিপূজা

মহানবমী (Maha Nabami) ১৭ আশ্বিন ইং ৪ অক্টোবর মঙ্গলবার

মহানবমী দিবা ১। ৩৪ পর্যন্ত। পূর্বাহ্ণ মধ্যে (কিন্তু বারবেলানুরোধে দিবা ৭।১ মধ্যে পুনঃ দিবা ৮।৩০ গতে পূর্বাহ্ণ মধ্যে)  শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর কেবল মহানবমী কল্পারম্ভ ও মহানবমীবিহিত পূজা প্রশস্তা এবং দেবীর নবরাত্রিক ব্রত সমাপ্ত।

বিজয় দশমী (Bijaya Dashami) ১৮ আশ্বিন ইং ৫ অক্টোবর বুধবার

দশমী দিবা ১১। ১১ পর্যন্ত। দিবা ৮।৩০ মধ্যে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর দশমীবিহিত পূজা সমাপনাস্তে বিসর্জন  প্রশস্তা। কুলাচারানুসারে বিসর্জনান্তে অপরাজিতা পূজা।

দেবীর নৌকায় গমন। ফল- শস্যবৃদ্ধি ও জলবৃদ্ধি। বিজয়া দশমীকৃত্য। 

 

(The above story first appeared on LatestLY on Sep 16, 2022 07:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).