Viral Video: 'পাখা ঠিক করতে করতে ভালবেসে ফেলেছি', তরুণীর বিয়ের ভিডিয়ো ভাইরাল
বাড়ির পাখা অর্থাৎ ফ্যান ঠিক করতে করতে এক ব্যক্তিকে বিয়ে করে ফেললেন তরুণী। ইলেকট্রিশিয়ান বাড়িতে আসতেই তাঁর প্রেমে পড়ে যান ওই তরুণী। সেই ইলেকট্রিশিয়ানের ফোন নম্বর রেখে প্রায়শয়ই তাঁকে এটা, সেটা করার জন্য ওই তরুণী ফোন করতে থাকেন। তাঁর কথা মত ওই ব্যক্তিও চলে যেতেন সেখানে। এমনভাবেই তাঁদের ভালবাসার সূত্রপাত। অবশেষে ওই তরুণী বিয়ে করতে চান বাড়িতে হাজির হওয়া ইলেকট্রিশিয়ানকে। শুনতে অবাক লাগলেও এমনই একটি ঘটনার সাক্ষী এবার বিহার (Bihar)। 'পাঙ্খা ঠিক করতে করতে প্যার হো গ্যায়া।' ওই তরুণীর সিঁথিতে সিদূঁর পরানোর পর এমনই মন্তব্য করেন সংশ্লিষ্ট ব্যক্তি। যে ভিডিয়ো (Viral Video) প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় হু হু করে। ইলেকট্রিশিয়ানের সঙ্গে ওই তরুণীর বিয়ের ভিডিয়ো ভাইরাল হলে নেটিজেনদের তরফে মজা, মশকরা শুরু হয়ে যায়। পাশাপাশি তাঁদের বিয়ে কতদিন টেকে, তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন অনেকে।
দেখুন সেই ভিডিয়ো যা ভাইরাল হয়ে যায় হু হু করে...
Leave beginners Bihar is not for legends even
“Pankha theek karte karte pyaar ho gaya , shadi kar li” pic.twitter.com/KgAYVS0GYT
— Frontalforce (@FrontalForce) April 7, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

