Doctor’s Car Runs Over Woman Video: স্বামীর জন্য খাবার নিয়ে যাওয়ার সময় স্ত্রীকে বনেটে তুলে পিষে দিল ডাক্তারবাবুর গাড়ি, দেখুন ভাইরাল ভিডিয়ো
স্বামী (Husband) ভর্তি হাসপাতালে। স্ত্রী (Wife) যাচ্ছিলেন তাঁর জন্য খাবার নিয়ে। বাইরে দিয়ে হেঁটে যখন তিনি হাসপাতালে প্রবেশ করতে যান, সেই সময় চরম দুর্ঘটনা। হাসপাতালের বাইরে দিয়ে হাঁটার সময় ওই মহিলাকে ধাক্কা দিয়ে গাড়ির বনেটে তুলে নিল চিকিৎসকের গাড়ি। শুধু তাই নয়, হাসপাতালে ভর্তি বৃদ্ধ স্বামীর স্ত্রীকে গাড়ির বনেটে প্রথমে তুলে তারপর ফেলে দেওয়া হয়। এরপর গাড়ির নীচে কার্যত পিষে দেওয়ার মত অবস্থা তৈরি হয়। মহারাষ্ট্রের (Maharashtra) পালঘরের (Palghar) বইসারে এমনই একটি ভয়াবহ দুর্ঘটনা চোখে পড়ে। যেখানে স্বামীর জন্য হাসপাতালে খাবার নিয়ে যাওয়ার সময় স্ত্রীকে পিষে দেয় গাড়ি। সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন সেখানে দৌঁড়ে যান এবং ওই মহিলাকে উদ্ধারের চেষ্টা করেন। ডাক্তারবাবুর গাড়ি হঠাৎ করে কীভাবে ওই মহিলাকে পিষে দেওয়ার চেষ্টা করে, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন স্থানীয়রা। সেই সঙ্গে ওই ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়ে যায় হু হু করে।
আরও পড়ুন: Rajasthan Viral Video: গ্যাস বেলুন ওড়াতে গিয়ে বিপত্তি, দড়ি ছিঁড়ে পড়ে মৃত্যু যুবকের, ভাইরাল ভিডিয়ো
দেখুন সেই ভয়াবহ ভিডিয়ো যেখানে বৃদ্ধা মহিলাকে চাপা দেয় চিকিৎসকের গাড়ি...
CCTV : पतीच्या उपचारासाठी रुग्णालयात, पालघरमधील बोईसर येथे महिलेला डॉक्टरच्या कारने हॉस्पिटलबाहेरच चिरडलं #Palghar #Boisar #Accident pic.twitter.com/w1uJ2kZ7Hb
— Maharashtra Times (@mataonline) April 10, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 10, 2025 02:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

