Threat On Taslima Nasreen: 'দিনে অন্তত ৫০টি থ্রেট, সবাই খুন করতে চায় আমাকে', বাংলাদেশি হিন্দুদের কথা বলায় খুনের হুমকি তসলিমা নাসরিনকে

তসলিমার বিরুদ্ধে অহরহ ক্ষোভ উগরে দেন বাংলাদেশের এক শ্রেণির মানুষজন। তাঁর লেখার নীচে হোক বা অন্য কোথাও, তসলিমার নাম দেখলেই ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশের বহু মানুষ। এবারও তার অন্যথা হয়নি।

Threat On Taslima Nasreen: 'দিনে অন্তত ৫০টি থ্রেট, সবাই খুন করতে চায় আমাকে', বাংলাদেশি হিন্দুদের কথা বলায় খুনের হুমকি তসলিমা নাসরিনকে
Taslima Nasreen (Photo Credit: Facebook)

দিল্লি, ১০ এপ্রিল: বাংলাদেশ (Bangladesh) ছেড়েছেন বহু বছর আগে। ছেড়েছেন বললে ভুল প্রয়োগ হয়, তসলিমা নাসরিনের ক্ষেত্রে। বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে তাঁকে। যাঁর কলম থেকে মুক্ত ঝরে, সেই লেখিকাকে তাড়ানো হয় বাংলাদেশ থেকে জোর করে। সেই থেকে বিভিন্ন বিদেশ ঘুরে আপাতত তিনি রয়েছেন ভারতে। নিরাপদ আশ্রয়ে ভারতেই দিন কাটছে তসলিমার (Taslima Nasreen)। বাংলাদেশ ছাড়লেও তসলিমাকে হুমকি, খুনের হুমকি দেওয়ার বিরাম নেই।

তসলিমার বিরুদ্ধে অহরহ ক্ষোভ উগরে দেন বাংলাদেশের এক শ্রেণির মানুষজন। তাঁর লেখার নীচে হোক বা অন্য কোথাও, তসলিমার নাম দেখলেই ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশের বহু মানুষ। এবারও তার অন্যথা হয়নি।

আরও পড়ুন: Taslima Nasreen On Bangladeshi Hindu's Situation: 'জ্বলছে দিনাজপুর, হিন্দুদের গ্রাম ছাড়া করার ষড়যন্ত্র চলছে', বাংলাদেশি হিন্দুদের পরিস্থিতি নিয়ে গর্জে উঠলেন তসলিমা

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের (Bangladeshi Hindus) উপর নির্যাতন নিয়ে তসলিমা সরব হতে শুরু করেছেন বহু আগে থেকেই। আর তার জেরেই লেখিকাকে একের পর এক হুমকি দেওয়া হচ্ছে। তসলিমা নাসরিন নিজের সোশ্যাল হ্যান্ডেলে জানান, প্রতিদিন অনন্ত ৫০টি করে 'থ্রেট' তাঁর কাছে আসে। সবাই তাঁকে খুন করতে চান। যাঁদের লেখা অশ্লীল মন্তব্য তসলিমার দিকে প্রতিদিন ধেয়ে আসতে শুরু করে, তার বেশ কিছু উদাহরণ লেখিকা তুলে ধরেন।

দেখুন তসলিমা নাসরিনের সেই পোস্ট...

প্রসঙ্গত বাংলাদেশের মানুষ যখন গাজার (Gaza) দুঃখ, কষ্ট দেখে আকুল, তখন কেন তাঁরা নিজেদের দেশের সংখ্যালঘুদের দিকে তাকাচ্ছেন না বলে প্রশ্ন তোলেন তসলিমা নাসরিন। পাশাপাশি মহম্মদ ইউনুসের অন্তবর্তী সরকারও কি সে দেশের সংখ্যালঘু মানুষের দিক থেকে চোখ ঘুরিয়ে নিয়েছে, তা নিয়েও কড়া মন্তব্য করতে শোনা যায় লেখিকাকে। যার বিরুদ্ধে সরব হয়ে তসলিমার কাছে আসতে শুরু করে একের পর এক হুমকি।

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).