Shab-E-Barat 2025 Date in Bangladesh: বাংলাদেশে শবে বরাত কবে! ১৩ নাকি ১৪ ফেব্রুয়ারি ?

শবে বরাতের রাত জানান দেয় রমজানের আগমনী বার্তা।

Shab-E-Barat 2025 Date in Bangladesh: বাংলাদেশে শবে বরাত কবে! ১৩ নাকি ১৪ ফেব্রুয়ারি ?
Shab-E-Barat (Photo Credit: Pixabay)

Shab-E-Barat: ইসলাম ধর্মে গুরুত্বপূর্ণ চারটি রাতের মধ্যে অন্যতম হল শবে বরাতের রাত। শবে বরাতের রাত জানান দেয় রমজানের আগমনী বার্তা। প্রতি বছর হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে ‘শবে বরাত’ বলা হয়। শবে বরাত কথাটি ফারসি থেকে এসেছে। শব মানে রাত, বরাত মানে মুক্তি। এই দুই শব্দ মিলে অর্থ হয় মুক্তির রজনী। ‘শবে বরাত’-এর আরবি হলো ‘লাইলাতুল বারকাত’। হাদিস শরিফে যাকে ‘নিসফ শাবান’ বা শাবান মাসের মধ্য দিবসের রজনী বলা হয়েছে।

আগামী ১৪ ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাতে বাংলাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে। তবে অবশ্যই চাঁদ দেখার ওপর নির্ভর করছে।

এই দিনটি পালন করা হয় গোটা দক্ষিণ ও মধ্য এশিয়া জুড়ে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আজারবাইজান, তুরস্ক, উজবেবিস্তান, কিরগিজস্তান, তাজাকিস্তান, কাজাকিস্তান, তুর্কেমেনিস্তান সহ বিভিন্ন স্থানে চলে শবে বরাতের উৎসব।

(The above story first appeared on LatestLY on Feb 04, 2025 10:37 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).