CNG Gas: কলকাতাতে বেঙ্গল গ্যাস কোম্পানির জন্য সর্বপ্রথম CNG পৌঁছে দিল EOGEPL

এসার অয়েল অ্যান্ড গ্যাস এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন লিমিটেড (EOGEPL) গত ২৯ জানুয়ারি ঘোষণা করে তারা বেঙ্গল গ্যাস কোম্পানির প্রথম CNG স্টেশনের জন্য কম্প্রেসড কোল বেড মিথেন (C-CBM) প্রাকৃতিক গ্যাসের সর্বপ্রথম কাসকেড ট্রাক ভর্তি করে রওনা দেয়। এই গ্যাস সরবরাহ করবে সরকারী গ্যাস সংস্থা GAIL। এর মাধ্যমে কলকাতা শহরকে দূষণহীন শক্তি ও পরিবেশবান্ধব জ্বালানি জোগানোর প্রতিশ্রুতি পালন হবে, যাতে এই মেট্রো শহরে যানবাহনজনিত দূষণ কমে।

CNG Gas: কলকাতাতে বেঙ্গল গ্যাস কোম্পানির জন্য সর্বপ্রথম CNG পৌঁছে দিল EOGEPL
বেঙ্গল গ্যাস কোম্পানির জন্য CNG পৌঁছে দিল EOGEPL (Picture Credits: ESSAR)

দুর্গাপুর, ৩১ জানুয়ারি: এসার অয়েল অ্যান্ড গ্যাস এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন লিমিটেড (EOGEPL) গত ২৮ জানুয়ারি ঘোষণা করে তারা বেঙ্গল গ্যাস কোম্পানির প্রথম CNG স্টেশনের জন্য কম্প্রেসড কোল বেড মিথেন (C-CBM) প্রাকৃতিক গ্যাসের সর্বপ্রথম কাসকেড ট্রাক ভর্তি করে রওনা দেয়। এই গ্যাস সরবরাহ করবে সরকারী গ্যাস সংস্থা GAIL। এর মাধ্যমে কলকাতা শহরকে দূষণহীন শক্তি ও পরিবেশবান্ধব জ্বালানি জোগানোর প্রতিশ্রুতি পালন হবে, যাতে এই মেট্রো শহরে যানবাহনজনিত দূষণ কমে।

EOGEPL এসার ক্যাপিটালের লগ্নিপ্রাপ্ত একটি কোম্পানি এবং ভারতের অপ্রচলিত হাইড্রোকার্বন ভূসম্পত্তির সবচেয়ে বড় পরিচালক। EOGEPL-এ এসারের লগ্নি সন্ধান ও উৎপাদন ব্যবসায় তাদের লগ্নি পোর্টফোলিওর অন্তর্গত। এই পোর্টফোলিও ক্রমশই আরো বেশি করে পরিবেশবান্ধব শক্তিকেন্দ্রীক হয়ে উঠছে। অনেকের মতে পৃথিবীতে শক্তির ব্যবহার বদলে যাওয়ার এই যুগে CBM গ্যাসই এই শতকের পরিবেশবান্ধব জ্বালানি।

আরও পড়ুন, এসে গেছে FAU-G মোবাইল গেম, ডাউনলোডের আগে খুঁটিনাটি জেনে নিন

“EOGEPL-এর কাছে এ এক অসামান্য ঘটনা, কারণ পশ্চিমবঙ্গের মানুষ এবং সরকারকে দেওয়া আমাদের প্রতিশ্রুতি পূরণের পথে এটা প্রথম পদক্ষেপ। আমাদের কোল বেড মিথেন গ্যাস এক দূষণহীন ও পরিবেশবান্ধব জ্বালানি, আর ভবিষ্যতে রাজ্যটাকে দূষণমুক্ত করার প্রচেষ্টায় এ এক গুরুত্বপূর্ণ বাঁক। দেশের লক্ষ্যের সঙ্গে তাল মিলিয়ে পূর্ব ভারতের আমরা গ্যাসভিত্তিক অর্থনীতিতে পরিণত হতে চলেছি। এই সময়ে আমরা আমাদের শক্তির জোগানে দেশি দূষণহীন শক্তির পরিমাণ বাড়াতে, জলবায়ু পরিবর্তনের সমস্যাগুলোর সমাধান করতে এবং আত্মনির্ভর ভারতকে সমর্থন করতে প্রতিজ্ঞাবদ্ধ,” জানান EOGEPL-এর সি ই ও শ্রী সন্তোষ চন্দ্র।

C-CBM প্রাকৃতিক গ্যাস কাসকেড ট্রাকটিকে পতাকা নাড়িয়ে EOGEPL-এর গ্যাস কম্প্রেসর ফেসিলিটি থেকে দক্ষিণ কলকাতায় সরবরাহকারীর সর্বপ্রথম CNG স্টেশনের উদ্দেশে রওনা করিয়ে দেন, সত্যব্রত বৈরাগী, সি ই ও, বেঙ্গল গ্যাস কোম্পানি এবং EOGEPL-এর শ্রী চন্দ্র।

“সামনের মাসে উর্জা গঙ্গা গ্যাস পাইপলাইন কমিশন করা হবে, যা শেষপর্যন্ত পশ্চিমবঙ্গের বাড়িগুলোর এবং শিল্পের শক্তির মূল উৎস হয়ে উঠবে। EOGEPL রাজ্যের শিল্পগুলোকে বিরামহীনভাবে গ্যাস সরবরাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ,” বলেন শ্রী চন্দ্র।

পশ্চিমবঙ্গে রানিগঞ্জের ইস্ট CBM ব্লক EOGEPL-এর ফ্ল্যাগশিপ সম্পদ এবং এখানে উল্লেখযোগ্য পরিমাণে CBM গ্যাসের ভান্ডার রয়েছে। রানিগঞ্জ ব্লক এখন দেশের সামনে CBM-এর উন্নতির নিদর্শন এবং একগুচ্ছ ক্রেতা CBM গ্যাসের সরবরাহের উপর নির্ভর করে তাঁদের ব্যবসা চালাচ্ছেন।

রানিগঞ্জ CBM ফিল্ডে ৩৪৮টি কুণ্ড আছে। এর সাথে সংশ্লিষ্ট গ্যাস সংগ্রহ ও কম্প্রেসর ফেসিলিটি আর প্রায় ৩০০ কিলোমিটার ইনফিল্ড ও ক্রেতাদের পাইপলাইন রয়েছে।

কলকাতা শহরের গ্যাস সরবরাহ নেটওয়ার্কের মাথায় আছে বেঙ্গল গ্যাস কোম্পানি, যা GAIL ইন্ডিয়া আর গ্রেটার ক্যালকাটা গ্যাস সাপ্লাই কর্পোরেশনের এক যৌথ উদ্যোগ। GAIL-এর বিশেষ মর্যাদার উর্জা গঙ্গা পাইপলাইন প্রোজেক্টের মধ্যে রয়েছে কলকাতা জুড়ে এবং পার্শ্ববর্তী জেলা উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলী আর নদিয়ায় ডোমেস্টিক ও ইন্ডাস্ট্রিয়াল ক্রেতাদের CNG ও পাইপবাহিত প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা।

(The above story first appeared on LatestLY on Jan 31, 2021 08:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).