Manipur: মণিপুরের পাঁচ জেলা থেকে ৩৩টি বেআইনি অস্ত্র সমর্পণ, সময়সীমা বাড়াল রাজ্যপাল
মণিপুরের পাঁচটি জেলার মানুষ স্বেচ্ছায় তেত্রিশটি অস্ত্র পুলিশের কাছে তুলে দিয়েছে।
নয়াদিল্লি: মণিপুরের (Manipur) পাঁচটি জেলার মানুষ স্বেচ্ছায় তেত্রিশটি অস্ত্র (Arms) পুলিশের কাছে তুলে দিয়েছে। এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, চুরাচাঁদপুর, থৌবাল, ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম এবং বিষ্ণুপুর জেলা থেকে মানুষ অস্ত্র সমর্পণ করেছে। মণিপুরের নয়া রাজ্যপাল অজয় কুমার ভাল্লা সম্প্রতি লুটপাট ও অবৈধ অস্ত্র সমর্পণের সময়সীমা ৬ মার্চ বিকেল ৪টা পর্যন্ত বাড়িয়েছেন।
অজয় কুমার ভাল্লা ভাল্লা ২০ ফেব্রুয়ারি রাজ্যের জনগণকে সাত দিনের মধ্যে স্বেচ্ছায় লুটপাট ও অবৈধভাবে সংরক্ষিত অস্ত্র সমর্পণ করার আহ্বান জানিয়েছিলেন, আশ্বাস দিয়েছিলেন যে কেউ নির্দিষ্ট সময়ের মধ্যে অস্ত্র সমর্পণ করলে তাঁদের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। সাত দিনের মধ্যে ৩০০-র বেশি অস্ত্র জমা পড়ে। তবে রাজ্যে আরও অনেক বেআইনি অস্ত্র রয়েছে বলে সরকারের ধারণা, তা ফেরাতে সময়সীমা আরও বৃদ্ধি করা হয়েছে।
৩৩টি বেআইনি অস্ত্র সমর্পণ
On 03.03.2025, a total of 33 (thirty-three) different types of weapons, various ammunitions/ munitions and other miscellaneous items were voluntarily surrendered by the public to the following places in Churachandpur, Thoubal, Imphal East, Imphal West, and Bishnupur Districts are… pic.twitter.com/xs3aF59MHt
— Manipur Police (@manipur_police) March 3, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 04, 2025 10:11 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

