Assam Rifles Truck Ambushed: ইম্ফলের কাছে অসম রাইফেলসের ট্রাক লক্ষ্য করে গুলি চলছে

Assam Rifles Truck Ambushed: ইম্ফলের কাছে অসম রাইফেলসের ট্রাক লক্ষ্য করে গুলি চলছে
Imphal Ambushed (Photo Credit: X/Screengrab)

ফের বড়সড় ঘটনা মণিপুরে (Manipur)। এবার অসম রাইফেলসের (Assam Rifles) সেনার গাড়ি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা (Terrorist)। ইম্ফল (Imphal) থেকে বেশ কিছুটা দূরে জঙ্গলের রাস্তায় অসম রাইফেলসের গাড়ি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। সূত্রের খবর, ইম্ফল থেকে কিছুটা দূরে নাম্বোলে সেনার গাড়ি লক্ষ্যে করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। তার জেরেই ঘটে যায় দুর্ঘটনা। সেনার গাড়ি থেকেও গুলি পালটা গুলি চালানো হয়। ফলে ২ জনের আহত হওয়ার খবর মিলছে। তাঁদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে।

জানা যাচ্ছে, ইম্ফল থেকে বিষ্ণপুরে যাওয়ার সময় অসম রাইফেলসের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়।  ইম্ফল এবং চূড়াচাঁদপুরের মাঝে নাম্বোল নামে যে জায়গা রয়েছে, সেখানেই গুলি চালানো হয়।

প্রসঙ্গত এই চূড়াচাঁদপুরই  আগ্নিগর্ভ হয়ে ওঠে মণিপুরে গণ্ডগোলের সময়।

অসম রাইফেলসের গাড়ি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা...

 

বিকেল ৫.৫০ নাগাদ অসম রাইফেলসের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো শুরু হয় নাম্বোলে...

 

একের পর এক ভিডিয়ো ভাইরাল হতে শুরু করে...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 19, 2025 07:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).