রবিবার, অক্টোবর 18, 2026 ব্রেকিং নিউজ:
Chorbagan Stampede: মণ্ডপের কাছেই ছড়িয়ে রয়েছে জুতো! গোটা চোরবাগান এলাকা থমথমে, এখনও বিশ্বাস করতে পারছি না, বলছেন স্থানীয়েরা | Donald Trump: ইরানকে ব্যর্থ রাষ্ট্র অ্যাখ্যা ট্রাম্পের, শিগগিরই বড় সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি ওয়াশিংটনের | Dewi AI avatar: কে এই 'দেবী'? জাকার্তায় ভারতীয় দূতাবাসের নতুন এআই অবতার ঘিরে তুমুল চর্চা |

Two Tigers Fighting Video Goes Viral: গহীণ অরণ্যে চলছে বাঘের লড়াই, ভাইরাল ভিডিও

ভাইরাল Sarmita Bhattacharjee | Jan 20, 2021 01:23 PM IST
A+
A-

দুই বাঘ গুরুগম্ভীর হয়ে জঙ্গলের পথ ধরে নিজেদের ছন্দে হেঁটে চলেছে পাশাপাশি। হাঁটতে হাঁটতে একজন ক্রমশ জঙ্গলের ভিতর, অপরজন রাস্তার উপর দিয়ে হাঁটতে শুরু করে। কিছু সময় যেতে না যেতেই ঘটে সেই ভয়ঙ্কর ঘটনা! জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে এসে রাস্তার উপর চলতে থাকা বাঘটির উপর ঝাঁপিয়ে পড়ে, চলতে থাকে তুমুল লড়াই। বন দফতরের অফিসার প্রবীণ কাসওয়ান টুইটারে দুই বাঘের যুদ্ধের এই ভিডিও শেয়ার করেন। ভারতের কোন জঙ্গলে এই ঘটনাটি ঘটেছে, সেটি এখনও অজানা। জঙ্গল সাফারিতে যাওয়া পর্যটকদের একটি গাড়িও নজরে এসেছে, সম্ভবত তারাই ভিডিওটি তুলে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওটি। দেশের অভয়ারণ্যে বাঘের সংখ্যা ক্রমশ বাড়ছে, ২০১৪-তে বাঘের সংখ্যা ছিল ২,২২৬; সেখানে ২০১৯ সালে সংখ্যা বেড়ে ২,৯৬৭। বিশ্বের মোট বাঘের সংখ্যার ৭০ শতাংশ রয়েছে ভারতেই।

RELATED VIDEOS

SocialLY


Close
Latestly whatsapp channel