শুক্রবার, সেপ্টেম্বর 04, 2026 ব্রেকিং নিউজ:
ভারতে সোনার দাম এখন কত, ৪ সেপ্টেম্বর ২০২৬ দিল্লি, মুম্বই, কলকাতা ও অন্যান্য শহরে ২২ ক্যাটের ও ২৪ ক্যারেটের আজকের দর | Smriti Mandhana World Records: স্মৃতি মান্ধানার ঐতিহাসিক বিশ্বরেকর্ড, মিতালী রাজকে টপকে মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের মালকিন এখন স্মৃতি | আজ জন্মাষ্টমীর শুভ দিনে কলকাতা সহ পশ্চিমবঙ্গে সোনার দাম কত, শুক্রবার ৪ সেপ্টেম্বর, ২০২৬ Gold Rate West Bengal |

TMC Star Candidate List 2021: তৃণমূলের প্রার্থী তালিকায় একঝাঁক তারকা, কারা রয়েছেন তালিকায়?

Videos Sarmita Bhattacharjee | Mar 08, 2021 05:02 PM IST
A+
A-

আসন্ন বিধানসভা নির্বাচনের সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। এবারের প্রার্থী তালিকায় রয়েছে একঝাঁক নতুন তারকা মুখ (Star Candidates)। এতদিন যে তারকাদের তৃণমূলের সমর্থক সারিতে দেখা যেত যাঁদের এবার বিধায়ক পদের মুখ হিসেবে উঠে এলেন তাঁদের মধ্যে কিছু তারকা। এদের মধ্যে রয়েছেন টলিউড জগতের পরিচালক, অভিনেতা, অভিনেত্রী, সংগীতশিল্পীরা। ক্রিকেটজগৎ থেকেও রয়েছে তারকা মুখ। আসানসোল থেকে প্রার্থী হচ্ছেন অভিনেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh), বর্তমানে বাবুল সুপ্রিয় এই লোকসভা কেন্দ্রের সাংসদ। বাঁকুড়ায় তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। শিবপুরে প্রার্থী ক্রিকেটার মনোজ তিওয়ারি (Manoj Tiwary)। ব্যারাকপুরে প্রার্থী হচ্ছেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। উত্তরপাড়ায় প্রার্থী কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)। সোনারপুর দক্ষিণে তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র (Lovely Maitra)। রাজারহাট-গোপালপুরে তৃণমূল প্রার্থী কীর্তনশিল্পী অদিতি মুন্সি (Aditi Munsi)। কৃষ্ণনগর উত্তরে প্রার্থী অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে প্রার্থী সোহম চক্রবর্তী। বারাসতে প্রার্থী চিরঞ্জিৎ চক্রবর্তী। মেদিনীপুর শহরে তৃণমূল প্রার্থী জুন মালিয়া।

RELATED VIDEOS

SocialLY


Close
Latestly whatsapp channel