মঙ্গলবার, সেপ্টেম্বর 29, 2026 ব্রেকিং নিউজ:
Monalisa Hot Video: বেবো নাচে আগুন জ্বালালেন গ্ল্যামার কুইন মোনালিসা, ঝুমা বৌদির ভাইরাল ভিডিও | Delhi Pollution Plan 2026: দিল্লিতে দূষণ দমনে নজিরবিহীন কড়াকড়ি! ১ নভেম্বর থেকে ৫০% ওয়ার্ক ফ্রম হোম, দ্বিগুণ পার্কিং ফি | অপ্রাপ্তবয়স্কদের সোশাল মিডিয়ায় ব্যবহারে কড়া নজরদারি! 'চুক্তি বাতিল' আইনি অস্ত্র তুলে ধরে কেন্দ্রকে ব্যবস্থা নিতে নির্দেশ সুপ্রিম কোর্টের |

Neel-Trina Wedding: নীল-তৃণার বিয়েতে হাজির টলি পাড়া, নজর কাড়লেন মমতা ব্যানার্জি

বিনোদনের খবর Sarmita Bhattacharjee | Feb 05, 2021 04:35 PM IST
A+
A-

এতদিনের আয়োজন, গোছগাছ শেষে এসেই গেল সেই দিন। ৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে সাতপাকে বাঁধা পড়লেন টলিউডের টেলিপাড়ার হট অ্যান্ড হ্যাপনিং কাপল নীল ভট্টাচার্য ও তৃণা সাহা (Neel-Trina Wedding)। কৃষ্ণকলি ধারাবাহিকের নিখিল ও খড়কুটো-র গুনগুন এখন ভরসন্ধ্যায় বাঙালির ড্রয়িংরুমকে একেবারে মাতিয়ে রাখছে। সেই গুনগুন নিখিলের বিয়েতে টলিপাড়ার ভিড় উপচে পড়বে তা বলাই বাহুল্য। ডিজাইনার লাল বেনারসি, সবুজ পাড়ের ওড়না, সঙ্গে মানানসই স্বর্ণালঙ্কারে অভিনেত্রী তৃণা সাহাকে দারুণ লাগছিল। ধুতি পাঞ্জাবির সঙ্গে মাথায় টোপর পরেও বরবেশী নীল ভট্টাচার্যের উচ্ছাস কারও চোখ এড়ায়নি। মালাবদলের সময় নীলের বন্ধুরা তো তাঁকে কাঁধে তুলে দাঁড় করিয়ে দিলেন। তৃণার ভাইয়েরাও কম যান না, দিদির পিঁড়ি এতটই উঁচু করলেন যে হাত বাড়িয়ে বর বধুবেশী তৃণাকে আগলে রাখলেন।

RELATED VIDEOS

SocialLY


Close
Latestly whatsapp channel