মঙ্গলবার, সেপ্টেম্বর 29, 2026 ব্রেকিং নিউজ:
Nidhi Tiwari Suicide: আত্মহত্যা করলেন 'মিস প্রিটি ইন্ডিয়া' নিধি তিওয়ারি, ভাইরাল শেষ ফেসবুক পোস্ট | India vs Afghanistan Live Streaming: এশিয়াডের ক্রিকেটে আজ ভারত বনাম আফগানিস্তান, কোথায় দেখবেন সরাসরি | UP and Bihar Flood Crisis: উত্তরপ্রদেশ ও বিহারে প্রবল বন্যায় প্রাণহানি ৫০ ছাড়াল, জলবন্দি ১৬ লক্ষের বেশি মানুষ |

Goli Maaro Slogan | Suvendu Adhikary Rally: চন্দননগরে বিজেপির মিছিলে ‘গোলি মারো’ স্লোগান

Videos Sarmita Bhattacharjee | Jan 21, 2021 12:44 PM IST
A+
A-

ণমূলের পর এবার বিজেপির (BJP) মিছিলে উঠল বিতর্কিত ‘গোলি মারো’ (goli maaro) স্লোগান। যা নিয়ে বিধানসভা নির্বাচনের আগে বিতর্কের ঝড় বাংলায়। আজ চন্দননগরে (Chandannagar) মিছিল করেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী। সেই মিছিল চন্দননগর রথতলার কাছে এই স্লোগান দেওয়া হয়। স্লোগানে বলা হয়, দেশের বিশ্বাসঘাতকদের গুলি করা হোক। আর এই স্লোগান দিচ্ছিলেন হুগলি বিজেপির নেতা সুরেশ সাউ। এই বিষয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, এই অশালীন স্লোগান বিজেপি সমর্থন করে না। যারা এই স্লোগান দিচ্ছে তারা ভুল করছে। দল এসব সমর্থন করে না। সভ্য সমাজে এই ভাষা ঠিক নয়। গতকাল মঙ্গলবার টালিগঞ্জ-হাজরা রুটে শান্তি মিছিল করে তৃণমূল কংগ্রেস। সেই মিছিলেও শোনা যায় 'গোলি মারো' এই স্লোগান। যা বাংলার রাজনীতিতে নজিরবিহীন। মিছিলে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায় (Arup Roy) এবং শোভন দেব চট্টোপাধ্যায় (Sovan deb Chatterjee)। মিছিলের একদম শেষ প্রান্ত থেকে এই শ্লোগান ওঠে। তবে তারা শোভন এবং অন্যান্য নেতাদের থেকে অনেকটা দূরে ছিলেন।

RELATED VIDEOS

SocialLY


Close
Latestly whatsapp channel