মঙ্গলবার, অগাস্ট 18, 2026 ব্রেকিং নিউজ:
Bilaspur Devar-Bhabhi Viral Video Row: বিলাসপুরে কাজ হারিয়ে অশালীন ভিডিও ফাঁস, ব্যবাসায়ীর স্ত্রীকে ব্ল্যাকমেলের অভিযোগে গ্রেপ্তার ৩ ছাঁটাই কর্মী | Ayesha Gilani Shot Dead: পাকিস্তানে প্রকাশ্যে দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় টিকটকার আয়েশা গিলানি, আশঙ্কাজনক বোন | USA vs Iran War: ইরানের ওপর পারমাণবিক হামলার পরিকল্পনা করছেন ট্রাম্প! চাঞ্চল্যকর দাবি প্রেসিডেন্টের ঘনিষ্ঠ গ্রিনের |

Coronavirus| West Bengal: পুজোর মুখে বাড়ছে সংক্রমণ, আতঙ্ক বাড়াচ্ছে উত্তর ২৪ পরগণা ও কলকাতা

Videos Sarmita Bhattacharjee | Oct 20, 2020 05:57 PM IST
A+
A-

হু হু করে বাড়ছে সংক্রমণ (Coronavirus Cases In West Bengal), পশ্চিমবঙ্গ যেন ভারতের অন্যতম করোনা হটস্পটে পরিণত হয়েচে। সোমবার সারাদিনে সেখানে নতুন করে আক্রান্ত হলেন প্রায় ৪ হাজার। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় সংক্রমণে রাশ টানা যাচ্ছে না কোনও মতেই। সংক্রমণের শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। আক্রান্তের সংখ্যা ৮৫৮ জন। এর পিছনেই রয়েছে কলকাতা। মহানগরে আক্রান্ত হয়েছেন ৮০৯ জন। যার ফলে কলকাতার মোট সংক্রামিতের সংখ্যা ৭০ হাজারের গণ্ডি পেরিয়ে গেল। উত্তর ২৪ পরগনায় মোট আক্রান্তের সংখ্যা ছাড়াল ৬৫ হাজার। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ৬৩ জনের। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী সোমবার সারাদিনে নতুন করোনা রোগী ৩ হাজার ৯৯২ জন।

#Coronavirus #WestBengalCovid19Update #LatestLYBangla

RELATED VIDEOS


Close
Latestly whatsapp channel