Paris Olympics 2024: প্যারিস অলিম্পিকের ৭৫ কেজি বিভাগের সেমিফাইনালে পৌঁছে প্রথম শরণার্থী হয়ে ইতিহাস বক্সার সিন্ডি এনগাম্বার (দেখুন পোস্ট)
রিফিউজি অলিম্পিক দল ২০১৬ সালে রিওতে প্রথম প্রতিদ্বন্দ্বিতা করেছিল, কিন্তু সেই গেমসে উল্লেখযোগ্য কোন ফলাফল হয়নি। ২০২০ সালে টোকিওতে দলের সেরা ফলাফল ছিল ক্যারাটেতে হামুন ডেরাফশিপুর এবং তায়কোন্ডুতে কিমিয়া আলিজাদেহের অর্জিত পঞ্চম স্থান।
প্যারিস অলিম্পিক ২০২৪-এর আসরে 'শরণার্থী অলিম্পিক দল'-এর জন্য একটি পদকের গ্যারান্টি বক্সার সিন্ডি এনগাম্বা ৷ মহিলাদের ৭৫ কেজি ইভেন্টে ফরাসি প্রতিদ্বন্দ্বী দাভিনা মিশেলকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছেন এনগাম্বা।ক্যামেরুনে জন্মগ্রহণকারী এনগাম্বা ১০ বছর বয়সে যুক্তরাজ্যে চলে আসেন, কিন্তু তার ব্রিটিশ পাসপোর্ট না থাকায় তিনি গ্রেট ব্রিটেনের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না। যার ফলে এই অ্যাথলিটদের রিফিউজি অলিম্পিক দলের হয়ে খেলায় অংশ নিতে হয়। রিফিউজি অলিম্পিক দল ২০১৬ সালে রিওতে প্রথম প্রতিদ্বন্দ্বিতা করেছিল, কিন্তু সেই গেমসে উল্লেখযোগ্য কোন ফলাফল হয়নি। ২০২০ সালে টোকিওতে দলের সেরা ফলাফল ছিল ক্যারাটেতে হামুন ডেরাফশিপুর এবং তায়কোন্ডুতে কিমিয়া আলিজাদেহের অর্জিত পঞ্চম স্থান।
প্যারিস অলিম্পিকে উদ্বোধনী অনুষ্ঠানে রিফিউজি অলিম্পিক দলের পতাকাবাহী ছিলেন এনগাম্বা, যিনি বৃহস্পতিবার পানামার অ্যাথেনা বাইলনের মুখোমুখি হবেন। শরণার্থী অলিম্পিক দল আগের দুটি সংস্করণে কখনও পদক জিততে পারেনি। তাই এবারে সকলের চোখ থাকবে ২৫ বছর বয়সী বক্সারের দিকে।
With her win over Davina Michel (FRA), boxer @CindyNgamba (EOR) has just made history by guaranteeing a first-ever Olympic medal for the IOC @RefugeesOlympic Team! #Paris2024 #OlympicGames pic.twitter.com/lmN0fhdqA5
— IOC MEDIA (@iocmedia) August 4, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 05, 2024 11:57 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

