Ramakrishna Paramhansa Birth Anniversary: শ্রী রামকৃষ্ণ পরমহংসকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
হিন্দুধর্মের অন্যতম এক সাধক-যুগপুরুষ-কালীসাধক শ্রীরামকৃষ্ণ। আজই তাঁর পবিত্র জন্মজয়ন্তী। প্রতিবছরের মতো এবারও সশ্রদ্ধায় তাঁর জন্মদিন পালিত হচ্ছে বিভিন্ন জায়গায়।
সালটা ১৮৩৬ খ্রীষ্টাব্দ। সেই বছরের ১৮ ফেব্রুয়ারি বাংলার হুগলি জেলার এক অজগ্রাম কামারপুকুরে জন্ম নিলেন এক যুগপুরুষ। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং চন্দ্রমণি দেবীর কোল আলো করে এল এক শিশু। পরিবার নাম রেখেছিল গদাধর। পরে তাঁকেই সারা পৃথিবী চিনেছে রামকৃষ্ণ পরমহংস দেব (Ramkrishna Paramahamsa Dev) নামে। হিন্দুধর্মের অন্যতম এক সাধক-যুগপুরুষ-কালীসাধক শ্রীরামকৃষ্ণ। আজই তাঁর পবিত্র জন্মজয়ন্তী। প্রতিবছরের মতো এবারও সশ্রদ্ধায় তাঁর জন্মদিন পালিত হচ্ছে বিভিন্ন জায়গায়। দেশ-বিদেশ জুড়ে তাঁর জন্মদিনে শ্রদ্ধাজ্ঞাপন করে টুইট করেছেন একাধিক গণমান্য ব্যক্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ রামকৃষ্ণ পরমহংসকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেন - যে 'মা কালীর' প্রতি স্বামী রামকৃষ্ণ পরমহংসের গভীর ভক্তি তাঁর অনুগামীদের উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছিল।
सभी देशवासियों की ओर से स्वामी रामकृष्ण परमहंस जी को उनकी जयंती पर शत-शत नमन। pic.twitter.com/CwaBq6qgUr
— Narendra Modi (@narendramodi) February 18, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 18, 2025 11:32 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

