World's Highest Bridge China: আইফেল টাওয়ারের থেকেও ২০০ মিটার উঁচুতে বিশ্বের উচ্চমত ব্রিজ বানিয়ে ১ ঘণ্টার পথ ১ মিনিটে কমাল চিন
দুনিয়ার উচ্চতম ব্রিজের উদ্বোধন করতে চলেছে চিন। আগামী জুনে সাধারণ মানুষদের ব্যবহারের জন্য খুলে যেতে চলেছে চিনের গুইঝাউ প্রদেশের হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ।
দুনিয়ার উচ্চতম ব্রিজের উদ্বোধন করতে চলেছে চিন। আগামী জুনে সাধারণ মানুষদের ব্যবহারের জন্য খুলে যেতে চলেছে চিনের গুইঝাউ প্রদেশের হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ। মাটি থেকে ২ হাজার ৫০ ফুট উঁচুতে তৈরি হয়েছে Huajiang Grand Canyon Bridge। ব্রিজটি প্যারিসের আইফেল টাওয়ারের থেকেও প্রায় ২০০ মিটার উঁচুতে তৈরি হয়েছে। ভারতীয় মুদ্রায় ২ হাজার কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে এই ব্রিজটি। প্রায় এক মাইল দীর্ঘ এই ব্রিজটি বড়মাপের ভূমিকম্পও অনায়াসে সহ্য করে নিতে পারে।
হুয়াজিয়াং ব্রিজের ফলে এক ঘণ্টার দীর্ঘ পথটা মাত্র মিনিটখানেকে নেমে আসতে চলেছে। আইফেল টাওয়ারের থেকে তিনগুণ, ২২ হাজার মেট্রিক টন স্টিলের ব্যবহার হয়েছে চিনের এই বিশ্বের উচ্চতম ব্রিজ তৈরি করতে। লক্ষ্যমাত্রার আগেই তিন বছরের মধ্যেই ব্রিজটি পুরোপুরি প্রস্তুত হয়ে গিয়েছে।
চিনে খুলছে বিশ্বের উচ্চতম ব্রিজ
🇨🇳🌉 China completes the world’s tallest bridge, spanning the Huaijiang Grand Canyon.
The new megastructure will reduce crossing time from 70 minutes to just 1 minute.
Engineering at its finest. pic.twitter.com/tK7qQRIKvf
— DD Geopolitics (@DD_Geopolitics) April 5, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 12, 2025 04:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

