HD Devegowda: ২৪ লোকসভায় বামেদের সঙ্গে জোটের ঘোষণা দেবেগৌড়ার, ছেলে কুমারস্বামী মমতার পাশে
বাম দলগুলির সঙ্গে থেকেই তিনি দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। এবার সেই বাম জোটে ফেরার কথাই বললেন জেডি (এস) প্রধান এইচডি দেবেগৌড়া (HD Devegowda)।
বাম দলগুলির সঙ্গে থেকেই তিনি দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। এবার সেই বাম জোটে ফেরার কথাই বললেন জেডি (এস) প্রধান এইচডি দেবেগৌড়া (HD Devegowda)। কর্ণাটক বিধানসভা নির্বাচনের মুখে দেবেগৌড়ার ঘোষণা, ২০২৪ লোকসভা নির্বাচন তাঁর দল বাম দলগুলির সঙ্গেই জোট বেঁধে লড়বে। আসন্ন কর্ণাটক নির্বাচনে বিজেপি ও কংগ্রেসের সঙ্গে সম দূরত্ব বজায় রেখেই একাই লড়ছে জেডি (এস)।
ক দিন আগেই দেবেগৌড়ার ছেলে কুমারস্বামী কালিঘাটে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেছিলেন। মমতা সরাসরি জেডি (এস)-কে সমর্থন করে কর্ণাটকে প্রচারে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। আরও পড়ুন-সরকার নয়, গ্যাং চালাচ্ছে বিজেপি, কেজরিকে সিবিআই তলব নিয়ে বললেন সঞ্জয় রাউত
দেখুন ভিডিয়ো
#WATCH | Bengaluru, Karnataka: "I'll stand with left parties in 2024 Lok Sabha elections," says JD(S) chief and former Prime Minister HD Devegowda#KarnatakaElections2023 pic.twitter.com/5PsWqg0K11
— ANI (@ANI) April 15, 2023
বামদলগুলি সহ ইউনাইটেড ফ্রন্টের নেতৃত্ব দিয়ে দেবেগৌড়া ১৯৯৬ সালে দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। সেই সময় ইউাইটেড ফ্রন্টের নেতৃত্ব দিয়ে প্রধানমন্ত্রী হতে চাননি জ্য়োতি বসু, ভিপি সিং, লালু প্রসাদ যাদব, মুলায়ম সিং যাদব, এম করুণানিধির মত নেতারা। তখনই UF-র নেতৃত্বে আনা হয়েছিলেন কর্ণাটকের নেতা এইচি দেবগৌড়াকে। পরবর্তীকালে দেবেগৌড়ার দল বিজেপি ও কংগ্রেসের সঙ্গে জোট গড়ে রাজ্যে ক্ষমতায় এসেছে।
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 15, 2023 11:37 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

