Delhi CM Rekha Gupta: জনতাকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পূরণ করাই আমার একমাত্র লক্ষ্য, মন্তব্য রেখা গুপ্তার
দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে বৃহস্পতিবারই শপথগ্রহণ করতে চলেছেন বিজেপি বিধায়ক রেখা গুপ্তা। বিজেপির সদর দফতরে দলীয় নেতৃত্বের বৈঠকের পরই চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে বৃহস্পতিবারই শপথগ্রহণ করতে চলেছেন বিজেপি বিধায়ক রেখা গুপ্তা (Rekha Gupta)। বিজেপির সদর দফতরে দলীয় নেতৃত্বের বৈঠকের পরই চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। আর তারপরেই এই নিয়ে প্রথম প্রতিক্রিয়া দেন রেখা। তিনি বলেন, দলের এই সিদ্ধান্ত আমি মাথা পেতে নিয়েছি। ২৭ বছর পর দিল্লিতে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। এই সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi), দলের শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানাচ্ছি। দেশের সকল নারীদের জন্য এটা একটা গর্বের মুহূর্ত। দল জনতাকে যে যে প্রতিশ্রুতি দিয়েছে। তা পূরণ করাই এখন আমার প্রধান ও একমাত্র উদ্দেশ্য।
দেখুন রেখা গুপ্তার প্রতিক্রিয়া
#WATCH | Delhi CM designate Rekha Gupta says, " I want to thank PM Modi, BJP high command people of Delhi for giving me this opportunity, after 27 years, a new chapter is beginning. It is a pride moment for all the women in the country...we have staked claim to form the… pic.twitter.com/uMb1hLofTL
— ANI (@ANI) February 19, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 19, 2025 10:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

