Sanjay Raut: সরকার নয়, গ্যাং চালাচ্ছে বিজেপি, কেজরিকে সিবিআই তলব নিয়ে বললেন সঞ্জয় রাউত
সরকার নয়, আসলে গ্যাং চালাচ্ছে বিজেপি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সিবিআই তলব নিয়ে এভাবেই শাসক দলকে আক্রমণ করলেন শিবসেনা (উদ্ধভ ঠাকরে) সাংসদ সঞ্জয় রাউত।
সরকার নয়, আসলে গ্যাং চালাচ্ছে বিজেপি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সিবিআই তলব নিয়ে এভাবেই শাসক দলকে আক্রমণ করলেন শিবসেনা (উদ্ধভ ঠাকরে) সাংসদ সঞ্জয় রাউত। সঞ্জয় রাউত বললেন, " অরবিন্দ কেজরিওয়াল সিবিআই নোটিশ পেলেন। সব জায়গাতেই বিরোধীদের সঙ্গে এমন হচ্ছে। ওরা এবার চেষ্টা করছে ইডি, সিবিআইকে ব্যবহার করে মহারাষ্ট্রে এনসিপি-কে ভাঙার। এটা সরকার? ওরা (বিজেপি) আসলে গ্যাং চালাচ্ছে।"
এর পাশাপাশি তিনি বলেন, " ওরা বিজয় মালিয়াকে দেশে ফেরাতে পাচ্ছে না, তাহলে কী করে কালো টাকা ফেরাবে? এটা সরকারের ব্যর্থতা। ওরা শুধু মিথ্যা প্রতিশ্রুতি দেয়। কিন্তু কাজের কাজ কিছুই হয় না।"
দেখুন টুইট
Mumbai | When they are unable to bring Vijay Mallya back how will they bring black money? This is the failure of the govt, they only make big promises but no result comes out...Arvind Kejriwal receives CBI notice. They (BJP) are trying to break NCP by using ED and CBI...Is this a… pic.twitter.com/BRAddVYzFx
— ANI (@ANI) April 15, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 15, 2023 10:25 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

