Delhi AQI: দূষণের জেরে জেরবার দিল্লিবাসী, শনিবার রাজধানীর বাতাসের গুণগত মান 'খুব খারাপ' পর্যায়ে
দিল্লি এবং এনসিআর জুড়ে সমস্ত সরকারি বেসরকারি স্কুলের সকল ক্লাস অনলাইনে চলার নিয়মকে কিছুটা শিথিল করে অনলাইন এবং অফলাইন দুই ভাবেই পঠনপাঠন চালানোর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
জাতীয় রাজধানী দিল্লির দূষণ (Delhi Pollution) নিয়ন্ত্রণে আনার জন্যে সবরকমের চেষ্টাই চলছে। আগামী সোমবার পর্যন্ত দূষণ নিয়ন্ত্রণের সর্বোচ্চ পদক্ষেপ জিআরএপি-৪ জারি রাখার কথা জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। দিল্লি এবং এনসিআর জুড়ে সমস্ত সরকারি বেসরকারি স্কুলের সকল ক্লাস অনলাইনে চলার নিয়মকে কিছুটা শিথিল করে অনলাইন এবং অফলাইন দুই ভাবেই পঠনপাঠন চালানোর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। গত সপ্তাহে রাজধানীর বাতাসের গুণগত মান 'অতি ভয়ানক' পর্যায়ে পৌঁছে গিয়েছিল। তবে দিল্লির AQI কিছুটা উন্নত হয়েছে। 'অতি ভয়ানক' পর্যায়ে থেকে 'খুব খারাপ'এর পর্যায়ে এসে দাঁড়িয়েছে। শনির সকাল থেকে দিল্লি সহ এনসিআর দূষণের চাদরে ঢেকেছে। আনন্দ বিহারে বাতাসের গুণগত মান ৩৭৫।
দূষণের চাদর ঢেকেছে দিল্লিকে...
#WATCH | Delhi: The Air Quality Index (AQI) in the Anand Vihar area stands at 375, categorised as 'very poor' according to the CPCB. pic.twitter.com/WOFxIcUmNg
— ANI (@ANI) November 30, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 30, 2024 08:45 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

