Delhi: গলায় ছুরির আঘাত, শ্বশুরবাড়িতে গিয়ে হামলার শিকার যুবক

একই সঙ্গে হামলাকারীদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

Delhi: গলায় ছুরির আঘাত, শ্বশুরবাড়িতে গিয়ে হামলার শিকার যুবক
Delhi Police (Photo Credit: File Photo)

নয়াদিল্লিঃ শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে আক্রমণের শিকার যুবক(Youth)। ঘটনাটি ঘটেছে দিল্লির (Delhi) শাহদারা এলাকায়। শাহদারার কৃষ্ণনগরে শশুরবাড়ি ওই যুবকের। সংবাদসংস্থা আইএএনএস সূত্রে খবর, শ্বশুরবাড়িতে হামলার শিকার হন ওই যুবক। তাঁকে ছুরির আঘাত করে একদল অজ্ঞাতপরিচয় যুবক। গলায় কোপ দেওয়া হয়। গুরুতর জখম হন ওই যুবক। তড়িঘড়ি তাঁকে জিটিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে ওই এলাকায় সিসিটিভি ফুটেজ। এই হামলার নেপথ্যে কী কারণ তা জানার চেষ্টা চলছে। একই সঙ্গে হামলাকারীদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

 গলায় ছুরির আঘাত, শ্বশুরবাড়িতে গিয়ে হামলার শিকার যুবক

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).