Delhi Yamuna River Water Level: দিল্লিতে যমুনা নদীর জলস্তর বিপদসীমা ছাড়াল, বন্যার আশঙ্কায় রাজধানীবাসী

হাতে ছাতা, মাথায় দুর্যোগ, আর জল পেরিয়ে বাড়ি ফিরে দিল্লিবাসী আশঙ্কার খবর শুনল। ১৯৮২ সালের জুলাইয়ের পর এই প্রথম একদিনে রেকর্ড ১৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

Delhi Yamuna River  Water Level: দিল্লিতে যমুনা নদীর জলস্তর বিপদসীমা ছাড়াল, বন্যার আশঙ্কায় রাজধানীবাসী
Yamuna River in Delhi. (Photo Credits: Twitter/DD News)

হাতে ছাতা, মাথায় দুর্যোগ, আর জল পেরিয়ে বাড়ি ফিরে দিল্লিবাসী আশঙ্কার খবর শুনল। ১৯৮২ সালের জুলাইয়ের পর এই প্রথম একদিনে রেকর্ড ১৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এদিন রাত আটটায় দিল্লির পুরনো রেলওয়ে ব্রিজে জলস্তর বিপদসীমা অতিক্রম করল। রাত আটটা দিল্লিতে যমুনার জলস্তর ২০৫.৭৬ মিটার। জলস্তর ২০৬ মিটার হলে যমুনার পাশ থেকে মানুষদের সরানোর কাজ শুরু করবে প্রশাসন। যেখানে দিল্লিতে যমুনা নদীর জলস্তরের বিপদসীমা ২০৫.৩৩ মিটার।

রাত যত বাড়ছে ততই বাড়ছে জলস্তর। হাতনিকুন্ড ব্যারেজ থেকে হরিয়ানা ১ লক্ষ কিউসেক জল ছাড়ায় দিল্লিতে বন্যার আশঙ্কা দেখা গিয়েছে। সঙ্গে দিল্লিতে বৃষ্টি হয়েই চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দিল্লি সরকার মোট ১৬টি কন্ট্রোল রুম খুলেছে। গতকাল হাঁটু জলে হেঁটে দিল্লির পরিস্থিতি খতিয়ে দেখার পর এদিন একটা নৌকা নিয়ে যমুনা নদীর জলস্তর ও বন্যার সম্ভাবনা দেখতে সেখানে যান দিল্লির মন্ত্রী অতীশী। আরও পড়ুন-কুলুর বন্যায় জলের তোড়ে ভেসে যাচ্ছে বড় ট্রাক, দেখুন গা শিউড়ে ওঠা ভিডিয়ো

দেখুন ভিডিয়ো

প্রবল বৃষ্টির পর জলের তলায় দিল্লি। জলমগ্ন দেশের রাজধানী শহরের অবস্থা দেখে আঁতকে উঠেছে সবাই। দিল্লির রাজপথ জলে থৈ থৈ, বেশ কিছু আন্ডারপাস জলমগ্ন হওয়ায় বন্ধ। দিল্লির জল যন্ত্রণায় অরবিন্দ কেজরিওয়ালের সরকারকে নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। গতকাল, সন্ধ্যায় দিল্লির মন্ত্রী অতীশী রাস্তায় হাঁটু সমান জলে নেমে এলাকা ঘুরে। শহরবাসীর ক্ষোভ তাতেও কমেনি। ড্যামেজ কন্ট্রোলে নেমে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বললেন, গত শুক্র ও শনিবার দু দিনে মোট ১৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দিল্লির বর্তমান পরিকাঠামো। এতটা বৃষ্টিকে সামলানোর ক্ষমতা সীমিত। তাই মানুষের এত কষ্ট হয়েছে।"

সঙ্গে কেজরি জানান, যমুনা নদী দিল্লিতে ২০৩.৫৮ মিটার দিয়ে বইছে। আগামিকাল সকালে যমুনার জলস্তর ২০৫.৫ মিটার পৌঁছে যেতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী যমুনার জলস্তর তারপর আর খুব বেশী বাড়ার কথা নয়। দিল্লিতে বন্যার সম্ভাবনা খুবই কম। যমুনার জলস্তর ২০৬ মিটার টপকে গেলে, নদীর তীর সংলগ্ন এলাকা থেকে মানুষদের সরানো হবে।"

(The above story first appeared on LatestLY on Jul 10, 2023 09:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).