Madhya Pradesh: বল ভেবে শিশুর খুলি নিয়ে খেলছে কুকুর, ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য

শিশু শরীরের মাথার খুলি নিয়ে পথকুকুরের খেলা করার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় বৃহস্পতিবার ছড়িয়ে পরতেই হইচই কাণ্ড বেধে গিয়েছে।

Madhya Pradesh: বল ভেবে শিশুর খুলি নিয়ে খেলছে কুকুর, ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য
Stray Dogs Captured Playing With Human Baby (Photo Credits: X)

মরার খুলি নিয়ে খেলা করছে কুকুরে। শিশু শরীরের মাথার খুলি নিয়ে পথকুকুরের খেলা করার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় বৃহস্পতিবার ছড়িয়ে পরতেই হইচই কাণ্ড বেধে গিয়েছে। জানা যাচ্ছে, মধ্যপ্রদেশের জব্বলপুরে নেতাজি সুভাষ চন্দ্র বসু মেডিকেল হাসপাতালের ১ নম্বর হোস্টেলের কাছে একটি পুকুরের ধারে ক্যামেরাবন্দি হয়েছে এই দৃশ্যটি। চাঞ্চল্যকর ভিডিয়ো ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহল বাসা বেঁধেছে। মেডিকেল কলেজের ডিন নবনীত সাক্সেনা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। এই ঘটনা ঘিরে একাধিক প্রশ্ন তুলেছেন তিনি। খুলিটি কীভাবে সেখানে গেল? এটি কার ছিল? খুলিটি হোস্টেলের পিছনে ওই পুকুরের ফেলা হয়েছিল কিনা? ইত্যাদি নানা প্রশ্নের জবাব মিলবে তদন্তের পর।

আরও পড়ুনঃ চরম নিষ্ঠুরতা! মালিকের উৎসাহে নিরীহ পথকুকুরের উপর নৃশংস হামলা চালাচ্ছে হিংস্র পিটবুল, ভাইরাল ভিডিয়ো ঘিরে হইচই

শিশুর মাথার খুলি নিয়ে খেলা করছে কুকুরঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 30, 2025 08:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).