Maha Kumbh 2025: মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার মত দ্বিতীয় ঘটনা? সঙ্গম থেকে ৩ কিমি দূরে ৭ জনের প্রাণ যায়? রিপোর্ট
সঙ্গম থেকে ৩ কিলোমিটার দূরে ঝুসিতে এই ঘটনা ঘটে। যেখানে পদপিষ্টের ঘটনা না হলেও, অতিরিক্ত ভিড়েের চাপে ৭ জনের প্রাণ যায় বলে খর। মৃতদের মধ্যে শিশুও রয়েছে বলে খবর।
দিল্লি, ৩১ জানুয়ারি: মহাকুম্ভে (Maha Kumbh 2025) পদপিষ্ট (Stampede) হওয়ার ঘটনায় ৩০ জনের মৃত্যুর ঘটনার পরপরই এবার ফের আরও একটি খবর প্রকাশ্যে এল। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কল্পভাসি থানার সার্কেল অফিসার জানান, ৩০ জনের মৃত্যুর পর আরও একটি পদপিষ্ট হওয়ার মত ঘটনা ঘটে যায়। যার জেরে ৭ জনের মৃত্যুর খবর মেলে। সঙ্গম থেকে ৩ কিলোমিটার দূরে ঝুসিতে এই ঘটনা ঘটে। যেখানে পদপিষ্টের ঘটনা না হলেও, অতিরিক্ত ভিড়েের চাপে ৭ জনের প্রাণ যায় বলে খর। মৃতদের মধ্যে শিশুও রয়েছে বলে খবর। বুধবার প্রথম পদপিষ্ট হওয়ার ঘটনার পর সঙ্গম থেকে ৩ কিলোমিটার দূরে দ্বিতীয় ঘটনা ঘটে যায়। যদিও রাজ্য প্রশাসনের তরফে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি।
রিপোর্টে প্রকাশ, ঝুসিতে যে পদপিষ্ট হওয়ার মত ঘটনা তৈরি হয়, সেটি বুধবার সকাল ৫.৫৫ নাগাদ ঘটে যায়। প্রথম ঘটনা যখন রাত ১টা থেকে ২টোর মধ্যে ঘটে, তার কয়েক ঘণ্টার মধ্যে দ্বিতীয়টি হয় বলে খবর। যদিও এ বিষয়ে উত্তরপ্রদেশ প্রশাসনের তরফে কোনও মন্তব্য করা হয়নি।
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

