Stampede In Kumbh Mela 2025: মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু ৩০ জনের, চোখের জল ধরে রাখতে পারলেন না যোগী, দেখুন ভিডিয়ো
মৌনী অমাবস্যায় যে কয়েক কোটি মানুষ মহাকুম্ভে (Stampede In Kumbh Mela) 2025হাজির হন পূণ্যস্নানে, তার জেরে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। মৌনী অমাবস্যায় ত্রিবণী সঙ্গমে (Triveni Sangam) হাজির হওয়া মানুষের মধ্যে স্নানের হুড়োহুড়ি শুরু হলে, ব্রক্ষ্ম মুহূর্তে সেই দুর্ঘটনা ঘটে যায়। ঠেলাঠেলির জেরে ৩০ জনের প্রাণ যায়। মৃৃতদের মধ্যে ২৫ জনকে চিহ্নিত করা হয়েছে বলে বুধবার বিকেলের সাংবাদিক সম্মেলনে জানান ডিআইজি। ৩০ জনের মৃত্যুর পাশাপাশি পিষ্টপিষ্ট হওয়ার ঘটনায় আহত হন ৬০ জন। বুধ বিকেলে ডিআইজির সাংবাদিক সম্মেলনের পর মুখ খোলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় আবেগপ্লুত হয়ে পড়েন মুখ্যমন্ত্রী। চোখের জল ধরে রেখে কথা বলেন। সেই সঙ্গে মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনা কীভাবে ঘটল,তা নিয়ে বিচার বিভাগীয় তদন্ত হবে বলেও জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। পদপিষ্ট হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। মৃতদের পরিবারকে সমবেদনা জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।
মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘচনায় চোখের জল ধরে রাখতে পারলেন না যোগী আদিত্যনাথ...
महाकुम्भ-2025, प्रयागराज में हुई घटना अत्यंत दु:खद है, मर्माहत करने वाली है।
मृतकों को विनम्र श्रद्धांजलि व मेरी संवेदनाएं शोक संतप्त परिजनों के साथ हैं... pic.twitter.com/IuJ8Sz2GTh
— Yogi Adityanath (@myogiadityanath) January 29, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 29, 2025 09:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

