Whole Roasted Camel Served at Wedding: চিকেন কিংবা মটন নয়, আস্ত উট পুড়িয়ে বিয়েবাড়িতে পরিবেশিত হল, ভাইরাল ভিডিয়ো দেখুন

সদ্য নেটপাড়ায় ছড়িয়ে পড়া একটি রাজকীয় বিয়েবাড়ির ভিডিয়োয় বর-কনে নয় বরং নজর কেড়েছে খাবার। পাকিস্তানের লাহোরে ওই বিয়েবাড়িতে আস্ত উট পুড়িয়ে অতিথিদের পরিবেশিত করা হয়েছে।

Whole Roasted Camel Served at Wedding: চিকেন কিংবা মটন নয়, আস্ত উট পুড়িয়ে বিয়েবাড়িতে পরিবেশিত হল, ভাইরাল ভিডিয়ো দেখুন
Whole Roasted Camel Served at Wedding (Photo Credits: Instagram)

সাম্প্রতিক সময়ে বিয়েবাড়িগুলোতে কনে কিংবা বরের জাঁকজমক 'এন্ট্রি' বা প্রবেশ নিয়ে যা সব আড়ম্বরতা হয়, এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ। সোশ্যাল মিডিয়ার যুগে ওই সমস্ত ক্যামেরাবন্দি মুহূর্ত ছড়াতে খুব বেশি সময় লাগে না। নেটাগরিকরা বেশ উপভোগও করেন তা। কিন্তু সদ্য নেটপাড়ায় ছড়িয়ে পড়া একটি রাজকীয় বিয়েবাড়ির ভিডিয়োয় বর-কনে নয় বরং নজর কেড়েছে খাবার। পাকিস্তানের লাহোরে ওই বিয়েবাড়িতে আস্ত উট পুড়িয়ে অতিথিদের পরিবেশিত করা হয়েছে। অতিথিদেরও দৃষ্টি আকর্ষণ করেছে ওই আস্ত 'রোস্টেড' উট। তবে জানা যাচ্ছে, এই অনন্য ঐতিহ্য বিলাসিতা এবং পাকিস্তানের উচ্চ-সমাজের বিবাহের প্রতিনিধিত্ব করে।

আস্ত উট পুড়িয়ে পরিবেশিত হল বিয়েবাড়িতেঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 31, 2025 11:06 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).