Saraswati Puja Alpona: বাগদেবীর আরাধনার জন্য ঘর সাজিয়ে তুলুন রং বেরঙের আলপনায়...
আর কয়েকদিনের অপেক্ষা, তারপর সরস্বতী পুজোর আনন্দে মেতে উঠবে বাংলার প্রায় প্রতিটি বাড়ি, স্কুল কলেজ। বাঙালির ভ্যালেন্টাইন ডে বা ভালবাসার দিন এটি। সরস্বতী পুজোর দিন দুর্গাপুজোর মতো বিশাল জাঁকজমক না থাকলেও এক ভিন্ন চমক দেখতে পাওয়া যায় এই দিনে। ২০২৫ সালে সরস্বতী পুজো পালন করা হবে ২ ফেব্রুয়ারি। তবে তার আগে ঘরবাড়ি, স্কুল কলেজ খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়। শৈশবে সরস্বতী পুজোর কথা বলতেই চোখের সামনে ভেসে ওঠে স্কুলে আলপনা দেওয়ার স্মৃতি। তবে বর্তমান যুগে প্লাস্টিকের স্টিকার হওয়ার কারণে আলপনা কিনতে পাওয়া যায় দোকানে। তবে এই সরস্বতী পুজোতে না হয় স্টিকার আলপনার পরিবর্তে পুজোর স্থান সাজিয়ে তুলুন রং বেরঙের আলপনায়। ঠাকুরের সামনে, দরজার সামনে, বারান্দায় মনের কল্পনা তুলে ধরুন আলপনায়। চলুন দেখে নেওয়ার যাক এমনই কিছু আলপনার ভিডিও...
(The above story first appeared on LatestLY on Jan 30, 2025 07:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

