Cyclone Yaas: আসছে ঘূর্ণিঝড় য়াস, চণ্ডীপুরের মানুষের পাশে থেকে সাহায্য বিধায়ক সোহম চক্রবর্তীর

Cyclone Yaas: আসছে ঘূর্ণিঝড় য়াস, চণ্ডীপুরের মানুষের পাশে থেকে সাহায্য বিধায়ক সোহম চক্রবর্তীর
ছবি ট্যুইটার

কলকাতা, ২৫ মে: ঘূর্ণিঝড় (Cyclone) য়াসের (Yaas) দাপট থেকে মানুষকে রক্ষা করতে বদ্ধপরিহর সোহম চক্রবর্তী। সেই কারণে য়াস আছড়ে পড়ার আগেই নিজের বিধানসভা এলাকার মানুষের পাশে দাঁড়ালেন নব নির্বাচিত বিধায়ক।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি প্রকাশ করেন চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তী। তিনি বলেন, য়াসের জন্য আতঙ্কিত না হয়ে সবাই সতর্ক থাকুন। পাশাপাশি চণ্ডীপুরের মানুষকে সাহায্য করতে খোলা হয়েছে কন্ট্রোল রুম। সেই সঙ্গে বিপদসঙ্কুল এবাকার মানুষকে নিরাপদ আশ্রয়স্থলে নিয়ে আসা হয়েছে। সবকিছু মিলিয়ে য়াস মোকাবিলায় তাঁরা প্রস্তুত বলে জানান সোহম চক্রবর্তী (Soham Chakraborty)।

আরও পড়ুন: Cyclone Yaas: ঘূর্ণিঝড় য়াসের গর্জন, দিঘায় জোর কদমে উদ্ধার কাজ এনডিআরএফের

যে কোনওভাবে য়াসকে রুখে দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে তাঁরা বদ্ধপরিকর বলেও জানান তৃণমূল কংগ্রেসের (TMC) এই বিধায়ক।

প্রসঙ্গত পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থেকে এবার নির্বাচনে জয়ী হয়েছেন সোহম চক্রবর্তী। সেখানকার মানুষের যাতে য়াসের প্রভাবে কোনও অসুবিধা না হয়, তার জন্য তিনি সচেষ্ট বলেও জানান সোহম।

(The above story first appeared on LatestLY on May 25, 2021 02:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).