Kanchan Mallick: অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন কাঞ্চল মল্লিক, মাঝে আবার বন্ডে সই করে কোথায় গেলেন অভিনেতা?

বিগত কয়েকদিন ধরে কলকাতায় বেশ ভালোই গরম পড়েছে। এই অবস্থায় রাজনৈতিক কাজকর্ম সামলাচ্ছে, কখনও ছবির শ্যুটিং করছেন, কখনও আবার ছবির প্রচারে ব্যস্ত অভিনেতা কাঞ্চন মল্লিক।

Kanchan Mallick: অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন কাঞ্চল মল্লিক, মাঝে আবার বন্ডে সই করে কোথায় গেলেন অভিনেতা?
Sreemoyee Chattoraj Mullick, Kanchan Mullick (Photo Credit: Facebook)

বিগত কয়েকদিন ধরে কলকাতায় বেশ ভালোই গরম পড়েছে। এই অবস্থায় রাজনৈতিক কাজকর্ম সামলাচ্ছে, কখনও ছবির শ্যুটিং করছেন, কখনও আবার ছবির প্রচারে ব্যস্ত অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)। পাশাপাশি ঘর, সংসার সামলানো তো আছেই। সবমিলিয়ে এই মুহূর্তে সেলেব দুনিয়ার অন্যতম ব্যস্ত তারকা হলেন কাঞ্চন। কিন্তু এই গরমে এভাবে কাজ করলে শরীর তো ঠিক থাকবে না, বরং অসুস্থ হয়ে পড়বে যে কোনও মানুষ। আর হলও তাই। অসুস্থ হয়ে পড়লেন কাঞ্চন।

অসুস্থতার কথা স্বীকার করেন কাঞ্চন ও শ্রীময়ী

তড়িঘড়ি শ্যুটিং সেট থেকেই হাসপাতালে ভর্তি করা হল তাঁকে। কিন্তু কাজপাগল কাঞ্চন, একটু সুস্থ হতেই হাসপাতালে বন্ডে সই করে সেটে ফিরলেন তিনি। শ্যুটিং শেষ করে আবার ভর্তিও হয়ে পড়লেন হাসপাতালে। সংবাদমাধ্যমের কাছে ইতিমধ্যে অসুস্থতার খবর স্বীকার করেছেন কাঞ্চন এবং তাঁর স্ত্রী শ্রীময়ী চট্টরাজ। জানা যাচ্ছে, পুজোতে মুক্তি পাবে রক্তবীজ ২। দিনকয়েক আগেও বানতলায় সেই সিনেমার শ্যুটিং চলছিল জোরকদমে।

শ্যুটিং করতে গিয়ে অসুস্থ কাঞ্চন মল্লিক

অন্যদিকে সামনেই মুক্তি পাবে আমার বস ছবি। যার প্রচারও চলছে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি শ্যুটিং চলাকালীন সেটের মধ্যে অসুস্থ হয়ে পড়েন তিনি। তখন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ই জোড় করে হাসপাতালে ভর্তি করান কাঞ্চনকে। চিকিৎসকরা জানান, শরীরে জলের পরিমাণ কমে যাওয়ায় ডিহাইড্রেশন হয়েছে তাঁর। সেই সময় স্যালাইন দেওয়া হয় তাঁকে।

সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন অভিনেতা

একটু সুস্থ হতেই চিকিৎসকের সঙ্গে কথা বলে বন্ডে সই করে শ্যুটিং ফ্লোরে ফিরে যায় অভিনেতা। তা দেখে চমকে যান অনেকেই। কিন্তু কোনওমতে অসুস্থ অবস্থাতে শ্যুটিং শেষ করে হাসপাতালে ফিরে ভর্তি হয় সে। এর কয়েকদিন পর অবশ্য পুরোপুরি সুস্থ এখন বাড়িতে ফিরেছেন অভিনেতা।

(The above story first appeared on LatestLY on Apr 26, 2025 11:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).