Kamala Harris: মার্কিন মুলুকের রাজনৈতিক পটভূমিতে নয়া ইতিহাস, এই প্রথম ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস

ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বিডেন উপরাষ্ট্রপতি হিসেবে ভারতীয় বংশোদ্ভূত কমলাদেবী হ্যারিসকে (Kamala Harris) মনোনীত করলেন। মঙ্গলবার জো বিজেনের হাত ধরে মার্কিন রাজনীতিতে ঢুকে পড়লেন ভারতীয় বংশোদ্ভূত কমলাদেবী হ্যারিস। বছর ৫৫-র কমলাদেবী হ্যারিসই হলেন প্রথম কালো চামড়ার ভাইস প্রেসিডেন্ট পদের প্রার্থী। এবং মেজর পার্টির তরফে তৃতীয় মহিলা প্রার্থী। ইন্দো-মার্কিন সেনেটর কমলা হ্যারিসকে মনোনীত করার পর মঙ্গলবার টুইট বার্তায় জো বিডেন জানান, “আমার খুবই ভাল লাগছে আমার সহযোদ্ধা হিসেবে একজন ভয়ডরহীন লড়াকু মেজাজের মহিলা ও এই দেশের অন্যতম জনপ্রিয় প্রতিনিধি কমলা হ্যারিসের নাম ঘোষণা করতে পেরে। আমার প্রচারে তাঁকে সঙ্গী হিসেবে পেয়ে আমি গর্বিত।”

Kamala Harris: মার্কিন মুলুকের রাজনৈতিক পটভূমিতে নয়া ইতিহাস, এই প্রথম ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস
জো বিডেনের সঙ্গে মলা হ্যারিস (Photo Credits: @HillaryClinton Twitter)

ওয়াশিংটন, ১২ আগস্ট: ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বিডেন উপরাষ্ট্রপতি হিসেবে ভারতীয় বংশোদ্ভূত কমলাদেবী হ্যারিসকে (Kamala Harris) মনোনীত করলেন। মঙ্গলবার জো বিজেনের হাত ধরে মার্কিন রাজনীতিতে ঢুকে পড়লেন ভারতীয় বংশোদ্ভূত কমলাদেবী হ্যারিস। বছর ৫৫-র কমলাদেবী হ্যারিসই হলেন প্রথম কালো চামড়ার ভাইস প্রেসিডেন্ট পদের প্রার্থী। এবং মেজর পার্টির তরফে তৃতীয় মহিলা প্রার্থী। ইন্দো-মার্কিন সেনেটর কমলা হ্যারিসকে মনোনীত করার পর মঙ্গলবার টুইট বার্তায় জো বিডেন জানান, “আমার খুবই ভাল লাগছে আমার সহযোদ্ধা হিসেবে একজন ভয়ডরহীন লড়াকু মেজাজের মহিলা ও এই দেশের অন্যতম জনপ্রিয় প্রতিনিধি কমলা হ্যারিসের নাম ঘোষণা করতে পেরে। আমার প্রচারে তাঁকে সঙ্গী হিসেবে পেয়ে আমি গর্বিত।”

জো বিডেনের টুইট

কৃষ্ণাঙ্গ কমলা হ্যারিস ক্যালিফোর্নিয়ার সেনেটর। ১৯৬৪-র ২০ অক্টোবর ক্যালিফোর্নিয়ার অকল্যান্ডে জন্মগ্রহণ করেন কমলা হ্যারিস। তাঁর মা ভারতীয় ক্যানসার বিশেষজ্ঞ শ্যামলা গোপালন। তিনি চেন্নাইয়ের বাসিন্দা ছিলেন। আফ্রিকান জামাইকান ডোনাল্ড হ্যারিস কমলা হ্যারিসের বাবা। তিনি একজন অর্থনীতির অধ্যাপক ছিলেন। তাঁর দাদু পিভি গোপালন ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামী। পরবর্তীকালে ভারত সরকারের গুরুত্বপূর্ণ বিভাগে চাকরি পেয়ে যান। ১৯৬০ সাল নাগাদ আফ্রিকার জাম্বিয়াতে যে শরণার্থী সমস্যা চলছিল, তার মধ্যস্থতার কাজে নিযুক্ত হয়েছিলেন পিভি গোপালন। বর্তমানে কমলা হ্যারিস ক্যালিফোর্নিয়ার সেনেটর। মঙ্গলবার তাঁর নাম মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট পদের জন্য মনোনীত হওয়ায় ইতিহাস গড়লেন কমলা হ্যারিস। আরও পড়ুন-Coronavirus Cases In India: ১ দিনে আক্রান্ত ৬০ হাজার ৯৬৩ জন, ভারতে কোভিড রোগীর সংখ্যা এখন ২৩ লাখেরও বেশি

তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা যিনি ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল হিসেবে নির্বাচিত হন। এছাড়া তিনি দ্বিতীয় কৃষ্ণাঙ্গ ও প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মহিলা যিনি আমেরিকার সেনেটর হিসেবে নির্বাচিত হন। বুধবার ডেলাওয়্যার থেকে নিজেদের যৌথ প্রচার শুরু করবেন জো বিডেন ও কমলা হ্যারিস। জো বিডেন নিজের মুখে কমলা হ্যারিসের রাজনৈতিক প্রতিভার কথা স্বীকার করে বলেছেন তাঁর বিরুদ্ধে কোনও রকমের অভিযোগ বা রাগ তাঁর নেই। হ্যারিসকে নিজের ভাইস প্রেসিডেন্টের পদের লড়াইয়ে সামিল করে সেই বার্তা দিলেন বিডেন। এই ঘোষণার পরে তাঁর স্টাইলেই টুইটারে নিজের প্রতিক্রিয়া দেন হ্যারিস। তিনি লেখেন, “আমি জো বিডেনের এই প্রশংসায় মুগ্ধ। তাঁর সহযোদ্ধা হিসেবে সব লড়াইয়ে আমি তৈরি। জো বিডেন আমেরিকার মানুষকে একত্রিত করতে পারবেন, কারণ সারা জীবন তিনি এই কাজই করে গিয়েছেন। এবং প্রেসিডেন্ট হিসেবে আমাদের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য এক আমেরিকা তৈরি করবেন তিনি।”

(The above story first appeared on LatestLY on Aug 12, 2020 01:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).