Ganges Dolphin: লকডাউনে কমেছে দূষণ, গঙ্গার ফের দেখা মিলছে ডলফিনের
এক সময় হুগলি নদীতে (Hooghly River) এদের প্রচুর দেখা মিলত। এখন এদের সংখ্যা হাতে গোনা। তাই ‘বিলুপ্তপ্রায়’ তকমা জুটেছে কপালে। সেই ইন্ডিয়ান গ্যাঞ্জেটিক ডলফিন বা গঙ্গা শুশুক (Ganges Dolphin) ফের দেখা যাচ্ছে কলকাতার বিভিন্ন ঘাটে। লকডাউনের জেরে গঙ্গায় দূষণ অনেকটাই কমেছে। গঙ্গার জলের গুণমান বেড়েছে। আর সেই কারণে গত কয়েক দিনে বাবুঘাট, প্রেন্সিপ ঘাটসহ বিভিন্ন ঘাটেই দেখা যাচ্ছে শুশুক। বিশেষজ্ঞদের ধারণা, লকডাউনের (Lockdown) জেরে দূষণের মাত্রা কমে যাওয়ায় ফের ফিরে এসেছে এই ডলফিনরা।
কলকাতা, ২২ এপ্রিল: এক সময় হুগলি নদীতে (Hooghly River) এদের প্রচুর দেখা মিলত। এখন এদের সংখ্যা হাতে গোনা। তাই ‘বিলুপ্তপ্রায়’ তকমা জুটেছে কপালে। সেই ইন্ডিয়ান গ্যাঞ্জেটিক ডলফিন বা গঙ্গা শুশুক (Ganges Dolphin) ফের দেখা যাচ্ছে কলকাতার বিভিন্ন ঘাটে। লকডাউনের জেরে গঙ্গায় দূষণ অনেকটাই কমেছে। গঙ্গার জলের গুণমান বেড়েছে। আর সেই কারণে গত কয়েক দিনে বাবুঘাট, প্রেন্সিপ ঘাটসহ বিভিন্ন ঘাটেই দেখা যাচ্ছে শুশুক। বিশেষজ্ঞদের ধারণা, লকডাউনের (Lockdown) জেরে দূষণের মাত্রা কমে যাওয়ায় ফের ফিরে এসেছে এই ডলফিনরা।
এই গঙ্গা শুশুকদের আসল নাম সাউথ এশিয়ান রিভার ডলফিন (South Asian River Dolphin)। এরা পৃথিবীর একমাত্র ডলফিন, যারা মিষ্টি জলে বাঁচে। কলকাতায় ফের এদের দেখা মেলায় উচ্ছ্বসিত পরিবেশবিদরা। কিছু দিন আগেই বাবুঘাটে শুশুক দেখেছেন পরিবেশবিদ বিশ্বজিৎ রায়চৌধুরি। টাইমস অব ইন্ডিয়াকে বিশ্বজি্ৎ রায় চৌধুরি বলেন, "লকডাউনের কারণে মানুষের গতিবিধি কমেছে। হুগলি নদীর জলের গুণমানও বেড়েছে। তাই ডলফিনরা ফিরে আসছে।"
শুশুক বা গাঙ্গেয় ডলফিনদের বিলুপ্তির অন্যতম প্রধান কারণ গঙ্গায় দূষণ বলেই জানিয়েছেন বিশ্বজিৎ। কিন্তু একমাস ধরে চলা লকডাউনে জলদূষণ যেমন কমেছে, তেমন কমেছে শব্দদূষণ। তাই গাঙ্গেয় ডলফিনদের এখন দেখা মিলছে। তিনি জানান, গণেশ চৌধুরি নাম এক ফটোগ্রাফারও সম্প্রতি কলকাতা থেকে কয়েক কিলোমিটার দূরে লেন্সবন্দী করেন বেশ কয়েকটি ডলফিনকে। বিশ্বজিৎ বলেন, "আমি মনে করতে পারি ৩০ বছর আগে গঙ্গায় শুশুকদের দেখা মিলত প্রায়ই। যদিও দূষণ বাড়ার সঙ্গে সঙ্গে তারা হারিয়ে যায়।"
(The above story first appeared on LatestLY on Apr 22, 2020 09:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

