Mamata Banerjee on HS Result: উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

‘আমার প্রিয় ছাত্রছাত্রীরা, যারা এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করেছো, তোমাদের সকলকে আমার অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানাই!...'

Mamata Banerjee on HS Result: উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee (Photo Credit: Facebook)

কলকাতা: আজ উচ্চমাধ্যমিকের ফলাফল (HS Result 2025) প্রকাশ হয়েছে । চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫ লাখ ৮ হাজার ৪১৩ জন পরীক্ষার্থী। উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছে রূপায়ন পাল। বর্ধমান সিএমএস হাইস্কুল, রুপায়নের প্রাপ্ত নম্বর- ৪৯৭। দ্বিতীয় হয়েছে তুষার দেবনাথ, বক্সিরহাট হাইস্কুল, কোচবিহার, তাঁর প্রাপ্ত নম্বর- ৪৯৬। আরও পড়ুন: WBCHSE HS 12th Result 2025: আজ উচ্চমাধ্যমিকের রেজ়াল্ট, ঠিক দুপুর সাড়ে বারোটায় প্রকাশিত হবে দ্বাদশের ফল, কীভাবে দেখবেন

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডলে লিখছেন, ‘আমার প্রিয় ছাত্রছাত্রীরা, যারা এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করেছো, তোমাদের সকলকে আমার অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানাই! আশা করি তোমরা ভবিষ্যতে আরো সাফল্য পাবে – দেশ ও দশের মুখ আরো উজ্জ্বল করবে। আজ তোমাদের জীবনের এই বিশেষ দিনে আমি তোমাদের বাবা-মা, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক – সকলকে আমার অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। তাঁরা তোমাদের পাশে ছিলেন বলেই আজ তোমরা এত ভালো ফল করেছো। আর যারা হয়তো আশানুরূপ ফল করতে পারোনি, তাদের আমি বলবো: মন খারাপ কোরো না একদম। চেষ্টা চালিয়ে যাও। দেখবে পরের বার ঠিক ভালো হবে। তোমাদের সবাইকে আমার অনেক আশীর্বাদ আর ভালোবাসা জানাই। তোমরা সবাই খুব ভালো থেকো।’

(The above story first appeared on LatestLY on Aug 17, 5536 05:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).