Mamata Banerjee, Rahul Gandhi (Photo Credit: Instagram)

আর দিন দুয়েক বাদেই পটনায় নীতীশ কুমারের ডাকে দেশের বিরোধী দলের শীর্ষ নেতারা মহাবৈঠকে বসছেন। সেই বৈঠকের আগে কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধীকে ৫৩তম জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এদিন সন্ধ্যায় টুইট বার্তায় রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মমতা লিখলেন, তোমার সু-স্বাস্থ্য ও বছরটা দারুণ যাক বলে কামনা করি।"এর আগে রাহুল গান্ধীর জন্মদিনে মমতাকে এভাবে শুভেচ্ছা জানাতে দেখা যায়নি। পঞ্চায়েত নির্বাচনের মুখে রাহুলকে মমতার জন্মদিনের শুভেচ্ছার জোটের ইঙ্গিত দেখছে রাজনৈতিক মহল। তবে আবার অনেকে নেহাতই এটাকে নেহাতই সৌজন্যও বলছেন।

পটনায় বিরোধী জোটের বৈঠকের আগে রাহুলকে শুভেচ্ছা জানিয়ে ভাল মঞ্চ তৈরি করলেন মমতা। এমনটাও মত একাংশের। কর্ণাটক বিধানসভা কংগ্রেসের দারুণ জয়ের পর কংগ্রেসের দিকে জোটের হাত বাড়িয়ে ছিলেন মমতা। তবে রেখেছিলেন কংগ্রেসের কাছে বেশ কঠিন শর্ত। এবার পঞ্চায়েত ভোটে বামেদের সঙ্গে আসন সমঝোতায় সমস্য়া হলেও, খাতায় কলমে জোট বেঁধে লড়ছে কংগ্রেস। আরও পড়ুন-আটলান্টিক মহাসাগরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখাতে গিয়ে নিখোঁজ পর্যটক বোঝাই সাবমেরিন

দেখুন রাহুল গান্ধীকে জানানো মমতার শুভেচ্ছা-বার্তার টুইট

মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুরে তৃণমূলকে সরাসরি টক্কর দিচ্ছে কংগ্রেস। রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর হিংসায় প্রথম মৃত্য়ুটা কংগ্রেস কর্মীরই হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে ময়দানে নেমে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বারবার মমতার সরকারকে তোপ দাগছেন। পঞ্চায়েত ভোটে মনোনয়ন নিয়ে বিজেপি-র সঙ্গে আগালতের দ্বারস্থ হয়েছিল কংগ্রেসও।