Modi ,Abhishek, Kangana-Star Candidates of Seventh Phase. (Photo Credits: X)

কলকাতা, ২৬ মে: দীর্ঘ সাত দফা লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2024) প্রচারের আজই শেষ রবিবার। গত ১৬ মার্চ দেশে লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছিল দেশে সাত দফায় লোকসভা নির্বাচন হবে। তারপর ১৯ এপ্রিল থেকে শুরু হয় ভোটগ্রহণ পর্ব। এরপর ২৬ এপ্রিল, ৭, ১৩, ২০ ও ২৫ মে-তে হল বাকি পাঁচ দফার ভোটগ্রহণ। দেশের ৪৮৬টি ও বাংলার ৩৩টি লোকসভা আসনে ভোটগ্রহণ হয় গিয়েছে। এবার পালা সপ্তম তথা শেষ দফার। আগামী শনিবার, পয়লা জুন দেশের আটটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণের পর পুরোপুরি মিটবে নির্বাচন পর্ব। তারপর ৪ জুন, মঙ্গলবার হবে ভোটগণনা ও ফলপ্রকাশ। আগামী পাঁচ বছর দেশের সিংহাসনে কারা বসবেন তা ঠিক হবে ৪ জুন।

সপ্তম দফার প্রচারের আজই শেষ রবিবার। যেহেতু এররপর আর ভোট নেই, তাই সব রাজনৈতিক দলের কাছেই লোকসভা নির্বাচন প্রচারের শেষ সুপার সানডে আজ। শেষ দফায় ভোট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বারাণসী-তে। এই দফায় প্রার্থী তৃণমূলের নম্বর টু অভিষেক বন্দ্যোপাধ্যায় (ডায়মন্ড হারবার), বিজেপি-র বলিউড তারকা  কঙ্গনা রানওয়াত (মান্ডি)। বাংলা, উত্তর প্রদেশ, বিহার, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড় ওডিশার সঙ্গে এই দফায় ভোটগ্রহণ পঞ্জাব, চণ্ডিগড়, পুদুচেরি, বারামুলা (কাশ্মীর)-তেও। আরও পড়ুন-

উত্তপ্ত ষষ্ঠ দফায় ভাল ফলের আশায় দুই ফুলই, জানুন কার হিসেবে কত আসন

ভোটপ্রচারে রবিবার খুবই গুরুত্বপূর্ণ। কারণ অধিকাংশ ভোটারই ছুটির মুডে থেকে নির্বাচন নিয়ে ভাবার সুযোগ পান। সঙ্গে রবিবারের প্রচার, জনসভা, রোড শো-য়ে সাধারণ মানুষদের পাশে পাওয়া যায়। বাংলায় শেষ রবিবারে প্রচারে বাধ সাধছে বৃষ্টি। তবে ক দিন দমবন্ধ হয়ে যাওয়া গরমের মধ্যে এই বৃষ্টিতে স্বস্তিতে প্রার্থীরা, দলীয় কর্মী, ভোটার-রা।

শনিবার সপ্তম তথা শেষ দফায় বাংলায় কোথায় কোথায় ভোট (৯টি আসন)- বারাসত, দমদম ,বসিরহাট, জয়নগর , মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর।

শেষ দফায় দেশের গুরুত্বপূর্ণ যে সব কেন্দ্রে ভোট-

১) বারাণসী (প্রার্থী: নরেন্দ্র মোদী, রাজ্য- উত্তর প্রদেশ)

২) মান্ডি (প্রার্থী: নরেন্দ্র মোদী, রাজ্য- হিমাচল প্রদেশ)

৩) ডায়মন্ড হারবার (প্রার্থী: অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য-পশ্চিম বঙ্গ)

৪) গোরক্ষপুর (প্রার্থী: রবী কিষাণ, রাজ্য- উত্তর প্রদেশ)

৫) অমৃতসর (রাজ্য- পঞ্জাব)

৬) পাতিয়ালা (রাজ্য- পঞ্জাব)

৭) বালাসোর (রাজ্য-ওডিশা)

৮) যাদবপুর (রাজ্য-পশ্চিম বঙ্গ)

৯) বারামুলা (কেন্দ্রশাসিত অঞ্চল- কাশ্মীর)

১০) পটনা সাহিব (রাজ্য-বিহার)

১১) পাটলিপুত্র (রাজ্য-বিহার)

১২) চণ্ডিগড় (কেন্দ্রশাসিত অঞ্চল-চণ্ডিগড়)

১৩) হামিরপুর (রাজ্য- হিমাচল)

১৪) সিমলা (রাজ্য- হিমাচল)

১৫) কলকাতা উত্তর (রাজ্য-কলকাতা দক্ষিণ)