পশ্চিমবঙ্গ

KMC Poll Result 2021: ভোট গণনা শুরু হতেই ৩৭ হাজারের বেশি ভোটে জয়ী তৃণমূলের অনন্যা বন্দ্যোপাধ্যায়

Jayeeta Basu

কলকাতা পুরসভার ফল ঘোষণা শুরু হতেই বিপুল ভোটে জয়ী হন তৃণমূল কংগ্রেসের অনন্যা বন্দ্য়োপাধ্যায়। কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ড থেকে ৩৭ হাজারেরও বেশি ভোটে জয়ী হন অনন্যা।

KMC Election Results 2021: তৃণমূল ঝড়েও কংগ্রেসের গড় টিকিয়ে রাখলেন সন্তোষ পাঠক, মীনা দেবী পুরোহিতের জয়ে ২২-এ পদ্ম অটুট

Partha Chandra

কলকাতা পুরসভায় বিরোধীদের দখলে থাকা দুটো ওয়ার্ডের ফল প্রকাশিত হল। শহর জুড়ে চলা তৃণমূলের ঝড়ের মাঝেও অটুট থাকল বিরোধীদের দুর্গ। ৪৫ নম্বর ওয়ার্ডে জিতলেন কংগ্রেসের সন্তোষ পাঠক।

KMC Election Result: কলকাতায় তৃণমূল ঝড়, বিরোধীরা এক অঙ্কেই, দেখুন কারা জিতে গিয়েছেন

Partha Chandra

নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়ে কলকাতা পুরসভা দখল করতে চলেছে তৃণমূল, সেটা ভোট গণনার প্রথম ২ ঘণ্টাতেই বোঝা হয়ে গিয়েছিল। তাই বেলা বাড়তেই তৃণমূলের জয়ী প্রার্থীদের নাম ঘোষণা হচ্ছে।

Kolkata: পুরভোটের ফলাফলে জয়ের পথে তৃণমূল, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উদযাপনে মেতেছেন কর্মী সমর্থকরা (দেখুন ভিডিও)

Shammi Huda

কলকাতা পুরভোটে জয়ের দিকে এগিয়ে চলেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। আনন্দে সবুজ আবীর মেখে মিষ্টি খেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির সামনে নাচছেন তৃণমূলের কর্মী সমর্থকরা।

Advertisement

Winter In West Bengal: শীতে জবুথবু রাজ্য, বড়দিনে আগে বাড়বে তাপমাত্রা

Shammi Huda

ঠান্ডায় কাঁপছে গোটা দেশ। উত্তর ভারতের বেশ কয়েকটি জায়গায় চলছে শৈত্য প্রবাহ। গত তিনদিন ধরে রাজ্যেও জাঁকিয়ে পড়েছে শীত। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রিতে নেমে এসেছে।

Duare Sarkar: এবার দুয়ারে সরকারে পাওয়া যাবে চাকরির দিশাও

Partha Chandra

এবার দুয়ারে সরকারে পাওয়া যাবে চাকরির দিশাও। যুবক–যুবতীদের নানা বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তাই জানুয়ারি মাস থেকে ‘দুয়ারে সরকার’ শিবিরে এই উদ্যোগ নেওয়া হবে।

Winter In West Bengal: হাড় কাঁপানো উত্তুরে হাওয়ায় আজ মরশুমের শীতলতম দিন

Shammi Huda

পৌষের শীত একেবারে জাঁকিয়ে পড়েছে, হাড়ে হাড়ে ঠোকাঠুকি দিয়ে বাঙালি বেশ বুঝছে হাড় কাঁপানো ঠান্ডা কাকে বলে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১১.২ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকেও ৪ ডিগ্রি কম। একই ভাবে সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় ৮ ডিগ্রি নেমে হয়েছে ২২.৮ ডিগ্রি সেলসিয়াস।

Pavan K Varma Appointed TMC Vice-President: তৃণমূলের সহ-সভাপতি নিযুক্ত হলেন পবন কে ভর্মা

Sanjoy Patra

পবন ভর্মা প্রাক্তন আইএফএস অফিসার। বিভিন্ন দেশে ভারতের রাষ্ট্রদূত ছিলেন তিনি। পরবর্তী সময়ে রাজনীতিতে পা রেখেন।

Advertisement

KMC Poll 2021: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ি ঘিরে ফেলল পুলিশ

Sanjoy Patra

কলকাতা পুরভোট (KMC Poll 2021) চলাকালীন সল্টলেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বাড়ি ঘিরে ফেলল পুলিশ। বিজেপি বিধায়কদের নিয়ে বৈঠক চলাকালীন বাড়ি ঘিরে ফেলে পুলিশ। রবিবার সল্টলেকের বাড়িতে ১৬ জন বিধায়ককে নিয়ে একটি বৈঠকে বসেছিলেন শুভেন্দু। বিকেলে ওই বাড়ির বাইরে বিশাল পুলিশ বাহিনী দেখা যায়। তবে কেন হঠাৎ শুভেন্দুর বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হল, তা জানা যায়নি। বিজেপি বিধায়কদের বেরোতে না দেওয়ার অভিযোগ উঠেছে।

Mamata Banerjee: পুরভোট নিয়ে কলকাতা পুলিশকে বাবহা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Partha Chandra

উৎসবের মেজাজে ভোট দিয়েছেন মানুষ। ভোট শান্তিপূর্ণ- রবিবাবর বিকেলে নিজের ভোট কেন্দ্রে ভোট দিতে এসে ঠিক একথাটাই বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

KMC Poll 2021 Live Updates: সল্টলেকে শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী

Sanjoy Patra

কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) ১৪৪টি ওয়ার্ডে আজ ভোটগ্রহণ (Poll)। সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। ভোট ঘিরে আটসাঁট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মোট ৪ হাজার ৯৫৯টি বুথের মধ্যে ১ হাজার ১৩৯টি বুথ উত্তেজনাপ্রবণ। স্পর্শকাতর বুথের সংখ্যা ৭৮৬।

KMC Elections 2021 Updates: বোমাবাজি থেকে বিক্ষোভ, কেমন হল শহরের ভোট

Partha Chandra

নরমে-গরমে হল কলকাতা পুরসভা নির্বাচন (KMC Election)। শহরের ১৪৪টি ওয়ার্ডে হওয়া ভোটগ্রহণে কোথাও শান্তি, কোথাও অশান্তি। উঠেছে অভিযোগ-পাল্টা অভিযোগ।

Advertisement

Jagdeep Dhankar: ভোট দিয়ে কী বললেন রাজ্যপাল জগদীপ ধনকড়

Partha Chandra

কলকাতা পৌরসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। ভোট দিয়ে বেরিয়ে রাজ্যপাল বললেন, ভয় ছাড়া ভোটদান করা প্রতিটি মানুষের কাছে গুরুত্বপূর্ণ।

Derek O'Brien: ভোট দিয়ে কী বললেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন

Partha Chandra

কলকাতা পুরসভা নির্বাচনে তার ভোটাধিকার প্রয়োগ করলেন তৃণমূল সাংসদ ডেকের ও'ব্রায়েন। ভোট দিয়ে ডেরেক বললেন, " দিওয়ালির পর, ক্রিস্টমাসের এক সপ্তাহ আগে আমরা এখন গণতন্ত্রের উতসব পালন করছি।

KMC Election 2021: কাল পুরভোটে নিরাপত্তা কেমন থাকছে জেনে নিন

Partha Chandra

রাত পোহালেই পুরভোট (KMC Election)। আর সেই পুরভোটকে নিরপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলতে সবরকম প্রস্তুতি প্রায় সারা। কলকাতা পুলিশের (Kolkata Police) মোট ২৩ হাজার বাহিনী থাকছে রাস্তায়। ভোটকেন্দ্রের ২০০ মিটার পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকছে। প্রতি ভোটকেন্দ্রে মোতায়েন থাকবে সশস্ত্র বাহিনী। প্রতিটি স্পর্শকাতর এলাকায় কিউআরটি (QRT), এইচআরএফএস (HRFS) থাকবে।

KMC Elections 2021: কাল শহরে ভোট, স্পর্শকতার বুথ ১১৩৯টি, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত কমিশন

Partha Chandra

কাল, রবিবার কলকাতা পুরসভায় ভোটগ্রহণ। শহরের ১৪৪টি ওয়ার্ডে ভোটগ্রহণ হবে। গতকাল, শুক্রবার বিকেলে প্রচার পর্ব শেষ হয়েছে। মোট ১১৩৯টি বুথকে স্পর্শকাতর হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। যেখানে ১৪৪টি ওয়ার্ডে মোট ৪৯৫৯টি বুথে ভোট হবে।

Advertisement

West Bengal Weather Update: শুক্রকে টেক্কা শনির, আজ মরসুমের শীতলতম দিন; কয়েকদিনে আরও নামবে পারদ

Sanjoy Patra

আরও কমল তাপমাত্রা (Temperature)। আলিপুর আবহাওয়া অফিস (IMD) জানিয়েছে, আজ শনিবার মরসুমের শীতলতম দিন। সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। তবে সর্বনিম্ন তাপমাত্রা কমলেও সর্বোচ্চ তাপমাত্রা গতকালের তুলনায় বেশিই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ কলকাতার (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আগামী কয়েকদিন রাজ্যে ঝোড়ো ব্যাটিং চালাবে শীত (Winter)।

Poush Mela 2021: ডাকবাংলো মাঠে বিকল্প পৌষমেলা, আয়োজন করছে বাংলা সংস্কৃতি মঞ্চ

Sanjoy Patra

শান্তিনিকেতনের (Santiniketan) ঐতিহ্যবাহী পৌষমেলার (Poush Mela 2021) আয়োজন নিয়ে গা নেই বিশ্বভারতীর। তাই বিকল্প হিসাবে বোলপুর (Bolpur) ডাকবাংলো মাঠে পৌষমেলার আয়োজন করছে বাংলা সংস্কৃতি মঞ্চ। সেই মেলা আয়োজনে সহযোগিতা করবে বোলপুর পৌরসভা ও ব্যবসায়ী সমিতি। মেলার আয়োজন নিয়ে বোলপুর মহকুমা প্রশাসনিক ভবনে আজ একটি বৈঠক হয়। বৈঠকে ছিলেন মহকুমাশাসক অয়ন নাথ, বোলপুরে এসডিপিও অভিষেক রায়। মেলা কমিটির পক্ষে মনীষা বন্দ্যোপাধ্যায়, পৌরসভার পক্ষে ওরম শেখ-সহ অন্যরাও উপস্থিত ছিলেন। আজ পৌরসভার পক্ষ থেকে মেলার প্রস্তুতি খতিয়ে দেখেন পরিচালন বোর্ডের সদস্যা পর্ণা ঘোষ-সহ অন্যান্য আধিকারিকরা৷

SC Stays Pegasus Snooping Inquiry Commission: পেগাসাসকাণ্ডে রাজ্যের গঠিত তদন্ত কমিশনের কাজে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

Sanjoy Patra

পেগাসাসকাণ্ডে (Pegasus Snooping) রাজ্য সরকারের গঠিত তদন্ত কমিশনের সমস্ত কাজে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এম ভি রমানার ডিভিশন বেঞ্চ এই স্থগিতাদেশ দিয়েছে। ইতিমধ্যেই পেগাসাসকাণ্ডের তদন্তে কমিটি গঠন করেছে শীর্ষ আদালত। তারপরও কী করে আলাদা কমিশন কাজ করছে রাজ্যে, প্রশ্ন তুলে স্থগিতাদেশ বিচারপতিদের।

Mamata Banerjee: 'Foundational Literacy & Numeracy Index'-র শীর্ষস্থানে পশ্চিমবঙ্গ, অভিনন্দন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

Shammi Huda

“ 'Foundational Literacy & Numeracy Index'-এ বৃহত্তর রাজ্যগুলির মধ্যে শীর্ষস্থান অধিকার করেছে ভারত। এই অসামান্য কৃতিত্বের জন্য আমি শিক্ষক, অভিভাবক ও শিক্ষা দপ্তরের সমস্ত সদস্যদের আভিনন্দন জানাইl”

Advertisement
Advertisement