KMC Election Results 2021: তৃণমূল ঝড়েও কংগ্রেসের গড় টিকিয়ে রাখলেন সন্তোষ পাঠক, মীনা দেবী পুরোহিতের জয়ে ২২-এ পদ্ম অটুট

কলকাতা পুরসভায় বিরোধীদের দখলে থাকা দুটো ওয়ার্ডের ফল প্রকাশিত হল। শহর জুড়ে চলা তৃণমূলের ঝড়ের মাঝেও অটুট থাকল বিরোধীদের দুর্গ। ৪৫ নম্বর ওয়ার্ডে জিতলেন কংগ্রেসের সন্তোষ পাঠক।

Congress Flag. (Photo Credits: PTI)

কলকাতা, ২১ ডিসেম্বর: কলকাতা পুরসভায় বিরোধীদের দখলে থাকা দুটো ওয়ার্ডের ফল প্রকাশিত হল। শহর জুড়ে চলা তৃণমূলের ঝড়ের মাঝেও অটুট থাকল বিরোধীদের দুর্গ। ৪৫ নম্বর ওয়ার্ডে জিতলেন কংগ্রেসের সন্তোষ পাঠক। তৃণমূলের অনেক চেষ্টা সত্ত্বেও সন্তোষ নিজের গড় ধরে রাখলেন। গত পুরভোটেও সন্তোষ কুমার পাঠক এই ওয়ার্ড থেকে জয়ী হয়েছিলেন। অন্যদিকে, দীর্ঘদিন ধরেই কলকাতা পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে জেতা বিজেপি-র মীনা দেবী পুরোহিত এবারও জিতলেন। শহর জুড়ে পদ্মের বিপর্যয়ের মাঝেও তাঁর ওয়ার্ডে জয়ের পদ্ম ফুটলেন মীনা দেনী পুরোহিত। যখন রাজ্যে বিজেপির কোনও প্রভাবই প্রায় ছিল না, তখনও এই ওয়ার্ডটি বিজেপির দখলে থাকত মীনা দেনী পুরোহিতের ব্যক্তিগত ক্যারিশ্মা।

তৃণমূল এবারও তাঁর গড়ে আঁচড় কাটতে পারল না। তবে তৃণমূলে বাকি প্রায় সর্বত্র দারুণ ফল করছে। ৮৮ নম্বর ওয়ার্ড থেকে জিতলেন মালা রায়। দেবাশীষ কুমার থেকে অতীন ঘোষের মত তৃণমূলের তারকা প্রার্থীরা জিতলেন। বেহালার বিভিন্ন ওয়ার্ড থেকে আসছে তৃণমূলের প্রার্থীদের জয়ের খবর। জিতে গেলেন ১২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সোমা চক্রবর্তী। ১১৫ নম্বর ওয়ার্ডে জিতলেন তৃণমূল প্রার্থী রত্না সুর।

১১৭,১১৮,১১৯ নম্বর ওয়ার্ডে জিতে গিয়েছেন তৃণমূল প্রার্থীরা। এই তিন ওয়ার্ডে প্রার্থী অমিত সিং, তারকা সিং ও কাকলি বাগ। ১৩১ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল বিধায়ক রত্না চ্যাটার্জি। ৮২ নম্বর ওয়ার্ডে এগিয়ে ফিরহাদ হাকিম। ৫০ নম্বর ওয়ার্ডে এগিয়ে বিজেপি প্রার্থী সজল ঘোষ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement