পশ্চিমবঙ্গ

WB Panchayat Election 2023: হিংসা কবলিত এলাকায় পরিদর্শনের আগে রাজভবনে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা (দেখুন ভিডিও)

Indranil Mukherjee

বিজেপির বর্ষীয়ান সাংসদ রবিশঙ্কর প্রসাদ সহ বিজেপির পাঁচ সদস্যের ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি রাজ্যপাল সিভি আনন্দ বোসের সাথে দেখা করতে রাজভবনে পৌঁছেছেন। গতকাল তারা উত্তর ২৪ পরগণার সহিংসতা প্রভাবিত এলাকা পরিদর্শন করেছেন।

BSF: রাজ্য পুলিশের সঙ্গে পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা সামাল দেবে কেন্দ্রীয় বাহিনীও, রাজীব সিনহাকে চিঠি বিএসএফ-এর ডিআইজির

Soumya Mukherjee

পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পরেও হিংসা দূর হয়নি পশ্চিমবঙ্গ থেকে। বরং অনেক জায়গায় তা আরও বেড়েছে বলে অভিযোগ। এই অবস্থায় বুধবার বিকেলে সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ-এর ডিআইজি চিঠি লিখলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে।

WB Panchayat Election Result 2023: মণিপুর যখন জ্বলছিল কোথায় ছিল তথ্য অনুসন্ধানকারী দল? প্রশ্ন মুখ্যমন্ত্রীর

Jayeeta Basu

মুখ্যমন্ত্রী বলেন, মণিপুর যখন জ্বলছিল, কোথায় ছিল তথ্য অনুসন্ধানকারী দল? NRC নিয়ে অসম যখন জ্বলে ওঠে, তখন কী করছিল তথ্য অনুসন্ধানকারী দল? ওই সব জায়গায় কটা দল এখনও পর্যন্ত গিয়েছে বলে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।

Ravi Shankar Prasad: কলকাতায় এসেই কী বললেন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের প্রধান রবিশঙ্কর প্রসাদ! ভিডিয়োতে শুনুন তাঁর বক্তব্য

Soumya Mukherjee

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যজুড়ে ছড়িয়ে পড়া হিংসায় ৪৩ জন মানুষের মৃত্যু হয়েছে। গত শনিবার শুধু ভোটের দিনই মারা গেছেন ১৫ জন। আর গতকাল মঙ্গলবার ভোটগণনার সময় চারজনের মৃত্যু হয়।

Advertisement

Bhangar: বাজেয়াপ্ত হওয়া দেশীয় বোমা নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড, দেখুন ভাঙড়ের ভিডিয়ো

Soumya Mukherjee

বুধবার দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে উদ্ধার হওয়া দেশীয় বোমা নিষ্ক্রিয় করল পশ্চিমবঙ্গ পুলিশের বম্ব স্কোয়াড টিম।

West Bengal panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনে পূর্ব মেদিনীপুরে জয়জয়কার বিজেপির (দেখুন ভিডিও)

Indranil Mukherjee

পঞ্চায়েত নির্বাচনে পূর্ব মেদিনীপুরে জয়জয়কার বিজেপির। পঞ্চায়েত সমিতিতে এই প্রথম বার জয় পেল বিজেপি। এরপরই তারা জয় উদযাপন করতে শুরু করে।

WB Panchayat Election 2023: বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে রাজ্যে আসছে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি (দেখুন ভিডিও)

Indranil Mukherjee

রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের ঘোষণার দিন থেকে শুরু করে মনোনয়ন পর্ব, নির্বাচন , পুনঃনির্বাচন পর্ব পেরিয়েও গণনার দিনেও হিংসা বন্ধের কোন লক্ষণ দেখা যাচ্ছে না বাংলায়।ঘটনা সরেজমিনে দেখতে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি।

Panchayat Election Result 2023: গণনাকেন্দ্রে জালিয়াতির অভিযোগ, বালুরঘাটে ধর্ণায় বসলেন বিজেপি রাজ্য সভাপতি

Hasan Jahangir

ভোট গণনা কেন্দ্রে জালিয়াতির অভিযোগ তোলেন সুকান্ত মজুমদার

Advertisement

Abhishek Banerjee On WB Panchayat Election Results: 'নো ভোট টু মমতা' স্লোগানকে 'নাউ ভোট ফর মমতা'-তে পরিণত করার জন্য মানুষকে ধন্যবাদ জ্ঞাপন অভিষেকের

Soumya Mukherjee

ভোট প্রচারের সময় 'নো ভোট টু মমতা' স্লোগান দিয়েছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাতে সুর মেলাতে দেখা গেছিল অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের বিভিন্ন নেতা-কর্মীর। মঙ্গলবার সন্ধ্যায় বেশিরভাগ আসনের ফলাফল প্রকাশ হওয়ার পর দেখা যায় রাজ্যজুড়ে বয়ে গেছে সবুজ ঝড়। এরপর টুইট করে শুভেন্দু-সহ বিরোধীদের কটাক্ষ করেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

WB Panchayat Election Results 2023: ৯২৮টি জেলা পরিষদ আসনের মধ্যে এখনও পর্যন্ত তৃণমূল জয়ী ৬৮টি-তে, বিজেপি মাত্র ১

Soumya Mukherjee

গ্রাম পঞ্চায়েতের ফলাফল বেশিরভাগই বেরিয়ে গেছে। পঞ্চায়েত সমিতির গণনাও প্রায় শেষের মুখে। এবার শুরু হয়েছে রাজ্যের ৯২৮টি জেলা পরিষদ আসনের ভোট গণনা। শেষ খবর পাওয়া পর্যন্ত মোট ৬৯টি আসনের গণনা শেষ হয়েছে।

WB Panchayat Election Results: গ্রাম পঞ্চায়েতের পর পঞ্চায়েত সমিতিতেও বড় জয়ের পথে তৃণমূল, সন্ত্রাস কাঁটায় ফলে স্বস্তি দিদির দল

পার্থ

গ্রাম পঞ্চায়েতে জয়জয়কারের পর এবার পঞ্চায়েত সমিতির ফলেও তৃণমূল অনেকটা এগিয়ে।

Agnimitra Paul On Panchayat Results: পঞ্চায়েতের ফলাফল নিয়ে তৃণমূলকে তোপ, ভিডিয়োতে শুনুন অগ্নিমিত্রা পালের বক্তব্য

Soumya Mukherjee

মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছিল গত ৮ জুলাই হয়ে যাওয়া পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দিকে দিকে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জয়ী হওয়ার কথা শোনা যায়। সন্ধে ঘনিয়ে আসতে দেখা যায় রাজ্যজুড়ে বয়ে গেছে সবুজ ঝড়।

Advertisement

WB Panchayat Election Result: তৃণমূলের ঝুলিতে ১৫ হাজার আসন, বিজেপি ১৩৮৫

Indranil Mukherjee

শনিবার ভোটগ্রহণ ও সোমবার পুনর্নির্বাচনের পর মঙ্গলবার সকাল থেকেই শুরু হচ্ছে ভোট গননা। রাজ্যে মোট ৩৩৯টি কেন্দ্রে গণনা হবে। প্রতিটি কেন্দ্রের বাইরেই ১৪৪ ধারা জারি থাকবে।

West Bengal Panchayat Election Results: ভোট গণনা অর্ধেক শেষ, গ্রাম পঞ্চায়েতে ২৪ হাজার আসনে জয় নিশ্চিত করে বড় জয়ের পথে তৃণমূল, দ্বিতীয় বিজেপি

পার্থ

ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েতের ৫০ শতাংশ ভোট গণনা হয়ে গেল। বাংলায় গ্রাম পঞ্চায়েতে মোট ৬৩ হাজার ২২৯টি আসন আছে।

West Bengal Panchayat Election Results 2023: 'বাংলায় নির্বাচন এবং হিংসা যেন সমার্থক', পঞ্চায়েতে তৃণমূল ১৩ হাজারের গণ্ডি পেরোতেই আক্রমণ সম্বিতের

Jayeeta Basu

সাংবাদিক সম্মেলনে হাজির হয়ে সম্বিত পাত্র বলেন, পশ্চিমবঙ্গে নির্বাচন এবং হিংসা একে অপরের পরিপূরক শব্দ হয়ে উঠেছে। পঞ্চায়েত ভোটে হিংসার জেরে এখনও পর্যন্ত ৪৫ জনের মৃত্যু হয়েছে।

Sujata Mondal: সৌমিত্র গড়ে ১৮ হাজার ভোটে জিতলেন সাংসদের প্রাক্তন স্ত্রী তৃণমূলের সুজাতা মণ্ডল

পার্থ

পঞ্চায়েত নির্বাচনে দাঁড়িয়ে জিতলেন বিষ্ণপুরুর সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan)-র প্রাক্তন স্ত্রী তৃণমূলের সুজাতা মণ্ডল (Sujata Mondal)। বাঁকুড়ার জয়পুরে তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে প্রায় ১৮ হাজার ভোটের বড় ব্যবধানে জিতলেন সুজাতা

Advertisement

West Bengal Panchayat Election Results 2023: এক ভোটে হারলেন আলিপুরদুয়ারের বিজেপি সভাপতি ভূষণ মোদক

পার্থ

পঞ্চায়েত নির্বাচনে আলিপুরদুয়ারে তৃণমূলকে শক্ত চ্য়ালেঞ্জ ছুড়ে দিচ্ছে বিজেপি। তবে এরই মধ্যে বিজেপি সভাপতি ভূষণ মোদকের হার। মাত্র এক ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থীর কাছে হারলেন বিজেপির জেলা সভাপতি।

WB Panchayat Election Results 2023: গ্রাম পঞ্চায়েতে ১৩ হাজারের গণ্ডি টপকে গেল তৃণমূল, বিজেপি সেখানে দেড় হাজারেরও কম, আরও পিছিয়ে বাম-কংগ্রেস

পার্থ

পঞ্চায়েত নির্বাচনে সাড়ে পাঁচ ঘণ্টার গণনা শেষ। এরই মধ্যে গ্রাম পঞ্চায়েতে ১৩ হাজারের বেশী আসনে জিতে নিল তৃণমূল

Panchayat Violence Update: গণনার দিনেও উত্তপ্ত পশ্চিমবঙ্গ, গণনাকেন্দ্রে বিশৃঙ্খলা জেলায় জেলায়

Hasan Jahangir

ডায়মন্ড হারবারে গণনা কেন্দ্রে বোমাবাজির ঘটনা ঘটে

WB Panchayat Election 2023: গণনা কেন্দ্রে গোলমালের প্রতিরোধ করায় নিগৃহীত বিজেপি প্রার্থী বরুণ হালদার (দেখুন ভিডিও)

Indranil Mukherjee

বিরোধীদের অভিযোগ, বিরোধীদের বেছে বেছে হেনস্থা করছে পুলিশ। গণনার দিন যেভাবে পুলিশকে এক্ষেত্রে সক্রিয় থাকতে দেখা যাচ্ছে, নির্বাচনের দিন তাঁদের সেভাবে দেখা যায়নি।

Advertisement
Advertisement