Panchayat Election Result 2023: গণনাকেন্দ্রে জালিয়াতির অভিযোগ, বালুরঘাটে ধর্ণায় বসলেন বিজেপি রাজ্য সভাপতি
ভোট গণনা কেন্দ্রে জালিয়াতির অভিযোগ তোলেন সুকান্ত মজুমদার
ভোট গণনার দিন বালুরঘাটের গণনা কেন্দ্রের বাইরে ধর্ণায় বসলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর অভিযোগ, তাদের প্রার্থী জেতার সত্বেও তাতে জালিয়াতি করার চেষ্টা চালাচ্ছে তৃণমূল। শাসক দলের বেশ কিছু দুষ্কৃতি গণনা কেন্দ্রের ভেতরে রিগিং করতে সাহায্য করছে তৃণমূলের প্রার্থীদের জেতানোর জন্য। এর পাশাপাশি বিডিওকে তিনি পক্ষপাত যুক্ত এবং শাসক দলের এজেন্ট হিসেবে কাজ করছে বলে অভিযোগ তোলেন তিনি।
বিডিওর সঙ্গে দেখা করার চেষ্টা করলেও তিনি ছুলেন না বলে জানা সুকান্ত মজুমদার। এর বিরুদ্ধে তিনি আইনত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।
Advertisement
সম্পর্কিত খবর
Advertisement
Advertisement