শুক্রবার, অক্টোবর 16, 2026 ব্রেকিং নিউজ:
Donald Trump: ইরানকে ব্যর্থ রাষ্ট্র অ্যাখ্যা ট্রাম্পের, শিগগিরই বড় সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি ওয়াশিংটনের | Dewi AI avatar: কে এই 'দেবী'? জাকার্তায় ভারতীয় দূতাবাসের নতুন এআই অবতার ঘিরে তুমুল চর্চা | UPI MDR Charge: দীপাবলি পর্যন্ত ইউপিআই লেনদেনে এমডিআর বসানোর সিদ্ধান্ত স্থগিত,আম জনতার স্বস্তি |

Narendra Modi At Hooghly: নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো উদ্বোধন এবং বাংলার 'আসল পরিবর্তন'-র বার্তা মোদির

Videos Sarmita Bhattacharjee | Feb 23, 2021 12:25 PM IST
A+
A-

একগুচ্ছে প্রকল্পের উদ্বোধনে সোমবার রাজ্যে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। অসম থেকে সোজা কলকাতা বিমানবন্দরে নেমে কপ্টারে চড়ে পৌঁছবেন চুঁচুড়ায়। সোমবার দুপুর ৩টে বেজে ৩০ মিনিটের কিছু পরে নরেন্দ্র মোদি কলকাতা বিমানবন্দরে নামেন। তারপর সেখান থেকে ডানলপে পৌঁছে সারবেন জনসভা। জনসভার পর পাশের মঞ্চ থেকে নোয়াপাড়া দক্ষিণেশ্বর মেট্রো-সহ বেশ কয়েকটি রেল প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি। সম্প্রসারিত রুটে মেট্রো চলাচল শুরু হবে আগামী মঙ্গলবার থেকে। এখনই বাড়ছে না মেট্রোর ভাড়া। দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া পর্যন্ত কাজের দিনে আপ-ডাউনে মেট্রো চলবে ৭৯ জোড়া। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমন্ত্রণ থাকলেও আসছেন না তিনি, এমনটাই সূত্রের খবর। এদিনের অনুষ্ঠানের মঞ্চে হাজির রয়েছেন দিলীপ ঘোষ, বাবুল সুপ্রিয়, লকেট চ্যাটার্জি, কৈলাস বিজয়বর্গীয়, শুভেন্দু অধিকারী-সহ বিজেপি নেতা-কর্মীরা।

RELATED VIDEOS

SocialLY


Close
Latestly whatsapp channel