মঙ্গলবার, অক্টোবর 06, 2026 ব্রেকিং নিউজ:
ফেসবুক পোস্ট ঘিরে ধর্ম অবমাননার অভিযোগে সৌদি আরবে শ্রীলঙ্কান যুবকের মৃত্যুদণ্ড, প্রাণভিক্ষার আকুল আবেদন পরিবারের | জকোভিচের বিরুদ্ধে মেজাজ হারিয়ে গ্যালারির দর্শকের চোখে বল মেরে ডিসকোয়ালিফায়াড মেদভেদেভ | Darya Shipilova: প্লেগ গবেষণাগারে কর্মরত মৃত তরুণী দ্যারিয়া শিপিলোভা-র আসল পরিচয়, কোয়ারেন্টাইনে শতাধিক |

Koushani Mukherjee & Piya Das Sengupta Join TMC: তৃণমূলে যোগ দিলেন কৌশানী-পিয়া

Videos Sarmita Bhattacharjee | Jan 25, 2021 12:01 PM IST
A+
A-

তৃণমূলে যোগদান করলেন টলিউডের দুই প্রজন্মের দুই অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় (Koushani Mukherjee) এবং সুখেন দাসের কন্যা, ইম্পার কর্তা তথা অভিনেত্রী পিয়া সেনগুপ্ত (Piya Das Sengupta)। আজ সাংবাদিক সম্মেলনে মন্ত্রী ব্রাত্য বসু এবং কুণাল ঘোষের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নিলেন এই দুই অভিনেত্রী। সম্প্রতি বিজেপির রোষে পড়তে হয়েছে টলিউডের অভিনেত্রী  সায়নী ঘোষ, দেবলীনা দত্তকে। এ প্রসঙ্গে শিল্পীদের বাক-স্বাধীনতা হরণ হচ্ছে বলে দাবি করেন তৃণমূলের নেতারা। আজ সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ বলেন, শুধু রাজনীতিকরাই নন, শিল্পীদেরও দলে যোগদান করার অধিকার আছে। মমতা ব্যানার্জির দল সকলকে জনপ্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ দেন বলে দাবি করেন। গতকাল ভিক্টোরিয়ায় নেতাজি সুভাষচন্দ্রের জন্মবার্ষিকী অনুষ্ঠানে বিজেপির 'জয় শ্রী রাম' স্লোগান তথা মুখ্যমন্ত্রীকে 'অপমান' করার অভিযোগ তোলেন এদিন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষেরও কটাক্ষ করেন।

RELATED VIDEOS

SocialLY


Close
Latestly whatsapp channel